1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
আওয়ামীলীগ হলো নাটক আর নায়ক-নায়িকাদের সংগঠন: আল্লামা মামুনুল হক - Madaripur Protidin
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

আওয়ামীলীগ হলো নাটক আর নায়ক-নায়িকাদের সংগঠন: আল্লামা মামুনুল হক

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪, ৫.৫২ পিএম
  • ৫৮৩ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা।
আওয়ামীলীগ হলো নাটক আর নাটকের নায়ক-নায়িকাদের সংগঠণ। তারা রাতে সংখ্যালঘুদের উপর কালনাগিনী হয়ে ছোবল মারে আর দিনে ওঝাঁ হয়ে বিষ নামানোর নাটক করে। এমনটাই মন্তব্য করেছে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক। তিনি বৃহস্পতিবার বেলা ১২টার দিকে মাদারীপুর জেলায় নৈরাজ্যবাদের বিরুদ্ধে ও শান্তি প্রতিষ্ঠার দাবীতে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

আল্লামা মামুনুল হক বলেন, সামনে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা আসছে। এ পূজায় তাদের সহযোগিতা করতে হবে। কোন সাম্প্রদায়িক সহিংসতা করা যাবে না। আগে আওয়ামীলীগ হিন্দুদের নিয়ে নাটক করেছে। এখন আর এদেশে আওয়ামীলীগ নেই, যে কারণে আমাদের কোন ধরণের সহিংসতা করা যাবে না। সাম্প্রদায়িক সম্প্রতি বর্জায় রেখে চলতে হবে।

তিনি এসময় আগস্টের বিপ্লবকে ধরে রাখতে সমমনা সকল দলকে ঐক্যমতের ভিত্তিতে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে বর্তমান অন্তবর্তী সরকারকে সহযোগিতার আশ^াস দেন। তিনি বলেন, আগস্টের বিপ্লব মানি মুক্তির বিপ্লব। সভায় তিনি সাবেক প্রধানমন্ত্রী হাসিনার তীব্র সমালোচনা করেন। শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়াকে কাপুরুষিত আচারণ বলে মন্তব্য করেন।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস মাদারীপুর জেলা শাখার সভাপতি মাওলানা হাবীন আহমাদ চৌধুরী। এসময় বিশেষ অতিথি ছিলেন চন্ডিবর্দীর পীর মাওলানা আলী আহমদ চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মুফতি শারাফাত হোসাইন, সাংগঠনিক সম্পাদক আবুল হাসানাত জালালী, কার্যকরী সদস্য মাওলানা রুহুল আমিন খান প্রমুখ। এসময় জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!