1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
বন্যা হওয়ায় সম্ভবনায় মাদারীপুরে বাপাউবো’র কর্মকর্তা-কর্মচারীর ছুঁটি বাতিল - Madaripur Protidin
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া। 

বন্যা হওয়ায় সম্ভবনায় মাদারীপুরে বাপাউবো’র কর্মকর্তা-কর্মচারীর ছুঁটি বাতিল

  • প্রকাশিত : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ১২.০৯ পিএম
  • ৬৫২ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মৌসুমী লঘুচাজনিত ভারী বৃষ্টিপাতের ফলে বন্যা হওয়ার সম্ভবনায় জেলার পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো)’র সকল কর্মকর্তা-কর্মচারী ছুঁটি বাতিল ঘোষণা বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্যাজনিত সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে সবাইকে নিজ নিজ কর্মস্থলে থাকার কথাও বলা হয়েছে। বিষয়টি শনিবার বিকেলে নিশ্চিত করেছেন বাপাউবো’র মাদারীপুরের নির্বাহী প্রকৌশলী মো. সানাউল কাদের খান।

নির্বাহী প্রকৌশলী মো. সানাউল কাদের খান বলেন, আগামী কয়েকদিন গঙ্গা, পদ্মা নদীর পানি বৃদ্ধি এবং মৌসুমী লঘুচাপজনিত ভারী বৃষ্টিপাতের সম্ভবনা থাকায় সপ্তাহ জুড়ে বৃষ্টিপাত থাকতে পারে। ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মাদারীপুর, ফরিদপুর, শরীয়তপুরসহ ১০টি জেলায় বন্যার সম্ভবনা রয়েছে। যে কারণে এসব জেলার বাপাউবো’র সকল কর্মকর্তা-কর্মচারীর ছুঁটি বাতিল করা হয়েছে। এসময় দুর্যোগ হলে সব ধরণের ব্যবস্থাও গ্রহণ করা হবে।
তবে পদ্মা ও আড়িয়াল খাঁ নদে এখনো বিপদসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। মাদারীপুর জেলার আড়িয়াল খাঁ নদে ২ দশমিক ২৪ সেন্টিমিটার পানি প্রবাহিত হচ্ছে, যা বিপদসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া নিন্ম কুমার নদে বিপদসীমার ২ সেন্টিমিটার ও কবিরাজপুর এলাকায় দিয়ে ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে গেলে বিপদসীমার উপরেও প্রবাহিত হওয়ার সম্ভবনাও রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!