1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা - Madaripur Protidin
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মাদারীপুরে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা

  • প্রকাশিত : বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ২.৪০ পিএম
  • ৬২৬ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা।

গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরীতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০২ অক্টোবর) মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকার উপ-পরিচালক (ভারপ্রাপ্ত)  নুসরাত আজমেরী হক সভাপতিত্বে,  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রসাশক মোছাঃ ইয়াসমিন আক্তার, বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো: মুরসালিন,  জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, ক্যাবল অপারেটর প্রতিনিধি, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ।

সভা সঞ্চালনা করেন ডিক্ট্রক্ট ম্যানেজার এভিসিবি-৩প্রকল্প, মাদারীপুর মো: আলিউল হাসানাত খান। গ্রাম আদালতের মাদারীপুর  জেলা সদরের অগ্রগতি উপস্থাপন করেন প্রকল্পের উপজেলা কো-অডিনেটর নাসির উদ্দিন লিটন। সভায় গ্রাম আদালত আইন   সংশোধিত আইন ২০২৪ এর আলোকে প্রান্তিক পর্যায়ে জনগণকে ইউনিয়ন পরিষদের মাধ্যমে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা প্রদান করার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় উপস্থিত অংশগ্রহণকারীগণ তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের বাস্তবায়নাধীন বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নের সময় অংশগ্রহণকারী বা সুবিধাভোগীদের মাঝে কিভাবে গ্রাম আদালত সম্পর্কে ব্যপক সচেতনতা তৈরী করা যায় তা তুলে ধরেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!