1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে প্রতিবন্ধী শিশু গণধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার - Madaripur Protidin
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া। 

মাদারীপুরে প্রতিবন্ধী শিশু গণধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

  • প্রকাশিত : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪, ৩.৩৭ পিএম
  • ৬৬৩ জন পঠিত

মাদারীপুর  সংবাদদাতা।
মাদারীপুর সদর উপজেলার কুকরাইল এলাকার ৬বছর বয়সী এক প্রতিবন্ধী শিশুকে গণধর্ষণ মামলার প্রধান আসামী জসিম দর্জিকে (৪০) জেলখানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করেছে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের সদস্যরা। গ্রেফতারকৃত জসিম দর্জি একই এলাকার মোশারফ দর্জির ছেলে। শনিবার সন্ধায় তাকে মাদারীপুর সদর থানায় হস্তান্তর করা হয়।

শনিবার রাত ৮টার দিকে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের (ভারপ্রাপ্ত) কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার তুহিন রেজা এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানান, চলতি বছর (২০২৪) ২৮মে রাত ৮টার দিকে প্রতিবন্ধী শিশু মেয়েকে বাড়িতে একা পেয়ে মুখে কাপড় বেঁধে জোরপূর্বক গণধর্ষণ করার সময় শিশুর মুখ থেকে কাপড় সরে যায় এবং শিশুটি চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামীরা পালিয়ে যায়। পরবর্তীতে শিশুকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা করানো হয়। এ ঘটনায় শিশুর পরিবারের লোকজন বাদী হয়ে মাদারীপুর সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করলে আসামীরা পলাতক থাকে। শনিবার সন্ধার দিকে নতুন জেলখানা এলাকায় অভিযান পরিচালনা করে মামলার প্রধান আসামী জসিম দর্জিকে গ্রেফতার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!