1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে এক যুবকের মরদেহ উদ্ধার - Madaripur Protidin
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া। 

রাজৈরে এক যুবকের মরদেহ উদ্ধার

  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪, ৫.৫০ পিএম
  • ৬৪২ জন পঠিত

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি।
মাদারীপুরের রাজৈরে রবিউল মৃধা (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ । মঙ্গলবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার আলমদস্তার এলাকার একটি ফসলি জমির পানির মধ্যে থেকে এ মরদেহ উদ্ধার করা হয় । নিহত রবিউল মৃধা ওই এলাকার মৃতঃ ওহাব মৃধার ছেলে । পুলিশ মরদেহটি উদ্ধার করে মযনাতদন্তের জন্য মর্গে প্রেরন করেছে । তিনি রাজৈর বাসষ্ট্যান্ডে একটি বাস কাউন্টারের টিকিট বিক্রির কাজ করতেন ।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানাগেছে, প্রতিদিনের মত সোমবার কাজে যান রবিউল মৃধা। কিন্তু রাতে বাড়িতে ফিরে না আসায় তাকে অনেক খোজাখুজি করে তার পরিবার । মঙ্গলবার সকালে তার মরদেহ উক্ত স্থানে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা । পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরন করেছে ।

রাজৈর থানার ওসি মোহাম্মদ মাসুদ খান জানান, মরদেহটি ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে । প্রাথমিক অবস্থায় মরদেহের গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি । ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!