1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপু‌রে দুই ডাকাতকে ধ‌রে গনধোলাই দি‌য়ে পু‌লি‌শে শোপর্দ - Madaripur Protidin
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া। 

মাদারীপু‌রে দুই ডাকাতকে ধ‌রে গনধোলাই দি‌য়ে পু‌লি‌শে শোপর্দ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ৩.০০ পিএম
  • ৬৩৫ জন পঠিত
মাদারীপুর সংবাদদাতা।:
মহাসড়কে ডাকাতিকালে মাদারীপুরের ডাসারে দুই জন সক্রিয় ডাকাত সদস্যকে ধ‌রে গনধোলাই দি‌য়ে থানা পুলিশের হাতে সোপর্দ করেছেন স্থানীয় জনতা। এসময় ডাকাতদের একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়া হয়। বুধবার ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার পাথুড়িয়ারপার নামকস্থানে এ ঘটনা ঘটে।
এদিকে ডাকাতির ঘটনা এলাকায় ছড়িয়ে পরলে সাধারন জনগনের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পরে। আটককৃতরা হলেন জেলা সদর উপজেলার গগনপুর গ্রামের ডালিম খাঁনের ছেলে সজিব খাঁন ও একই উপজেলার মহিষেরচর গ্রামের স্বপন খাঁনের ছেলে সবুজ খাঁন।
এলাকা ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-বরিশাল মহাসড়কের কর্ণপাড়া নামকস্থানে ভোররাতে একটি ডাকাত দল বিভিন্ন প্রকার গাড়ির গতি রোধ করে ডকাতির কার্যক্রম শুরু করেন। পরে ভূক্তভোগীরা ডাক-চিৎকার দিলে স্থানীয় লোকজন এগিয়ে আসলে ডাকাতদল পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এসময় পাথুড়িয়ারপার নামকস্থানে তারা আসলে ওই আটককৃত দুইজন ডাকাতকে এলাকাবাসী আটক করে গনধোলাই দিয়ে ডাসার থানা পুলিশের হাতে সোপর্দ করেন। এদিকে বেশ কয়েকজন ডাকাত সদস্য পালিয়ে যায়। অপরদিকে আটককৃত ডাকাত সদস্যদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তবে ডাকাতির ঘটনা এলাকায় ছড়িয়ে পরলে সাধারন জনগনের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পরে।
এ ব্যাপারে ডাসার থানার ওসি মো. মাহমুদ উল হাসান বলেন, স্থানীয় জনতা দুইজন লোককে আটক করে আমাদের হাতে দিয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা হ‌য়ে‌ছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!