1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
কালকিনিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল বিস্ফোরণের অভিযোগ - Madaripur Protidin
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

কালকিনিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল বিস্ফোরণের অভিযোগ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪, ৫.৪৬ পিএম
  • ৫৬৪ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা।
ছাত্রলীগের বিচারের দাবীতে মাদারীপুরের কালকিনিতে ছাত্রদলের একটি বিক্ষোভ মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে করে মুহুর্তের মধ্যে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার দুপুরে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে ওই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

অভিযোগ ও দলীয় সুত্রে জানাগেছে, উপজেলা ও পৌরসভা ছাত্রদলের উদ্যোগে স্বৈরশাসক হাসিনা ও নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগকে আইনের আওতায় এনে বিচারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি কালকিনি হাসপাতালের সামনে থেকে শুরু করে মাছ বাজারের দিকে রওনা দেন। এ সময় দুর্বৃত্তরা মিছিলের পিছনের দিকে ৩/৪ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় পুরো মাছ বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কালকিনি থানায় অভিযোগ করে উপজেলা যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। এ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব বাদশা শিকদার, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক শিকদার মামুন, উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি আশিকুজ্জামান ইব্রাহিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাজমুল চৌকিদার, পৌরসভা ছাত্রদলের সাবেক সভাপতি মো. কাওসার হোসেন নান্না, উপজেলা ছাত্রদলের আহব্বায়ক নজরুল ইসলাম হাওলাদার, সিনিয়র যুগ্ন আহবায়ক মো. স্বজল আহম্মেদ, সদস্য সচিব সাইফুল ইসলাম মুন্সি প্রমুখ।

উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শিকদার মামুন বলেন, আমরা শান্তিপুুর্নভাবে মিছিল বের করলে ছাত্রলীগ সন্ত্রাসীরা মিছিলের পেছন দিক দিয়ে ককটেল ছুড়ে মারে। আমরা তাদের গ্রেফতারের দাবি জানাই।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি মুহাম্মদ হুমায়ুন কবির জানান, আমাদের কাছে ছাত্রদল অভিযোগ করেছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!