1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে আইনজীবী হত্যা মামলার মূল হোতা গ্রেফতার - Madaripur Protidin
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মাদারীপুরে আইনজীবী হত্যা মামলার মূল হোতা গ্রেফতার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪, ৩.৪৩ পিএম
  • ৫২৮ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।
জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে চাঞ্চল্যকর এ্যাডভোকেট সরদার জয়নাল আবেদীন হত্যা মামলার প্রধান আসামী ফারুক মাতুব্বরকে (৪৫) ঢাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৮ মাদারীপুরের সদস্যরা। বুধবার (৩০ অক্টোবর) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে র‌্যাব।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতের জানা যায়, মাদারীপুর সদর উপজেলার নওহাটা গ্রামের মৃত আঃ হাই মাতুব্বরের ছেলে মোঃ ফারুক মাতুব্বরের সাথে চাপাতলী গ্রামের এ্যাডভোকেট সরদার জয়নাল আবেদীনের দীর্ঘ দিন যাবত জমি-জমার ভোগ দখল ও মামলা মোকদ্দমা নিয়ে বিরোধ চলে আসছিল। গত ৭ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ৭ টার দিক এ্যাডভোকেট সরদার জয়নাল আবেদীন তার পরিবারের সদস্যদের নিয়ে অটোভ্যানে নিজ বাড়ির পথে বালিয়া রোডে পৌছানো মাত্রই ফারুক মাতুব্বর তার কয়েকজন সহযোগী নিয়ে চাপাতি, সাবল, লোহার রড, হাতুড়ী, কাঠের বাতা ও সড়কিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে জয়নাল আবেদিনেন উপর হামলা চালিয়ে তাকে গুরুতর যখম করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা জয়নাল আবেদিনকে উদ্ধার করে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৯ অক্টোবর এ্যাডভোকেট সরদার জয়নাল আবেদীনের মৃত্যু হয়।
এঘটনায় মাদারীপুর সদর মডেল থানায় মামলা দায়েরর পর র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের সদস্যরা বুধবার রাতে ঢাকার পল্টন এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার প্রধান আসামী ফারুক মাতুব্বরকে গ্রেফতার করে। পরে ঢাকার শাহজাহানপুর থানায় গ্রেফতারকৃত আসামীকে হস্তান্তর করা হয়েছে। বুধবার দুপুরে আসামীকে মাদারীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!