1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ভোটারদের ভোট দেয়ার স্বপ্ন-স্বাদ ভূলুন্ঠিত করা ঠিক হবে না: মাদারীপুরে জাকেরপার্টিশার মহাসচিব শামীম হায়দার - Madaripur Protidin
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

ভোটারদের ভোট দেয়ার স্বপ্ন-স্বাদ ভূলুন্ঠিত করা ঠিক হবে না: মাদারীপুরে জাকেরপার্টিশার মহাসচিব শামীম হায়দার

  • প্রকাশিত : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪, ৮.১৬ এএম
  • ৬৩৫ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি:
বিগত দিনে ভোট দেয়ার স্বাদ থেকে বঞ্চিত হয়েছে অনেকেই। অথচ ভোটাররা ভোট দেয়ার বিষয় রোমাঞ্চিত। তাই অন্তবর্তীকালীন সরকারকে ভোটারদের ভোট দেয়ার স্বপ্ন-স্বাদ ভূলুন্ঠিত করা সমীচীন নয় বলে দাবী করেছেন জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার। তিনি রবিবার দুপুরে মাদারীপুর জেলায় নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন প্লানেট কমিউনিটি সেন্টারে আয়োজিত সাংগঠনিক সভায় সাংবাদিকদের উদ্দেশ্যে একথা বলেন।

শামীম হায়দার বলেন, ‘একটি সুষ্ঠু উৎসবমুখর নির্বাচন ও নিজের ভোট নিজে দিতে পারার নির্বাচন, যা থেকে বঞ্চিত হয়েছে ভোটাররা। সেই ভোটারদের কেন্দ্রে দিয়ে ভোট দিতে পারার নিশ্চিয়তার দিতে হবে অন্তবর্তীকালীন সরকারকে। বর্তমানে ১৮ কোটি জনগনের মধ্যে ১২ কোটি ভোটার রয়েছে। এর মধ্যে উল্লেখ্যযোগ ভোটারই নতুন। কারণ তারা বিগত ১৬ বছর ভোট দিতে পারে নাই। তাদের ভোট কেন্দ্র নিতে পারাই হবে এ সরকারের সবচে বড় সাফল্য।’

তিনি এসময় ব্লক চেইন টেনলোজির মাধ্যমে অবাধ নির্বাচনের ব্যবস্থা করার জন্যে বর্তমান সরকারকে আহবান করেন। তিনি বলেন, সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হলে ব্লক চেইন টেননোলজির মাধ্যমে নির্বাচন করতে হবে। এটা হবে সর্বজন স্বীকৃত গ্রহণযোগ্য নির্বাচন। তাই অন্তবর্তী সরকারকে এসব বিষয় ভাবতে হবে। আর দেশের তরুন সমাকে ফ্রিলাংন্সি এর মাধ্যমে দেশের আর্থ-সামাজিকের দিতে বেশি উদ্ধুত করতে হবে।’
সভায় সভাপতিত্ব করেন মাদারীপুর জেলা জাকের পার্টি সভাপতি আসাদ আকন। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাকের পার্টির অতিরিক্ত মহাসচিব মাহাবুবুর রহমান হায়দার, জাতীয় স্থায়ী কমিটির সদস্য হুমায়ুন কবীর, ফরিদপুর সাংগঠনিক বিভাগীয় সভাপতি শামসুল আলম সিরাজ মুন্সী, যবু ফ্রণ্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম লিটন, কৃষক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৃষক মহীউদ্দীন ফকির, শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বাস্তুহারা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আ: রশিদ প্রমুখ। সভায় জাকের পার্টির জেলার বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!