1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে ছাত্র আন্দোলনের কর্মীর নামেই হত্যা মামলা: প্রতিবাদে সংবাদ সম্মেলন - Madaripur Protidin
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মাদারীপুরে ছাত্র আন্দোলনের কর্মীর নামেই হত্যা মামলা: প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪, ১.৩৯ পিএম
  • ৫৯২ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাদারীপুর জেলার সক্রিয় সদস্য অনিক হোসেনের নামেই আন্দোলনে নিহত এক ব্যক্তির হত্যা মামলায় আসামী করা হয়েছে। বিষয়টি জানাজানি হলে ক্ষোভে ফেটে পড়ে মাদারীপুরে কোটাবিরোধী ছাত্র আন্দোলনের অন্য সদস্যরা। দ্রুত মামলাটি প্রত্যাহারসহ নানা কর্মসূচি জানিয়ে শনিবার (৯ নভেম্বর) দুপুরে মাদারীপুর সরকারী কলেজের বিজ্ঞান বিভাগের সামনে সংবাদ সম্মেলন করেছে কোটাবিরোধী ছাত্র নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সদস্য নেয়ামত উল্লাহ, আকাশ মাতুব্বর, তানসিন আহমেদ ও রোমান বেপারী। এসময় নেতারা বলেন, সম্প্রতি ঢাকার আদালতে

মাদারীপুরের শহীদ নাজমুল হোসেনকে হত্যার একটি মামলা দায়ের করা হয়। সেখানে ১৩৪ নাম্বার আসামী করা হয় মাদারীপুরে ছাত্র আন্দোলনের সক্রিয় সদস্য অনিক হোসেনকে। অথচ অনিক জুলাই থেকে আগস্ট পর্যন্ত প্রতিটি বৈষম্যবিরোধী আন্দোলনে সম্পৃক্ত ছিল। বিষয়টি জানার পরে জেলার অন্য ছাত্র আন্দোলনকারীরা ক্ষোভে-দুঃখে ফেটে পড়ে। তারই প্রতিবাদে জেলার ছাত্র আন্দোলনের সাথে যুক্ত অন্য সহযোদ্ধারা সংবাদ সম্মেলন করে তার প্রতিবাদ জানার। সেই সাথে দ্রুত অনিকের নাম বাদ না দিলে বৃহৎ আন্দোলনে নামার ঘোষনা দেয়। এসময় এঘটনার পিছনে একটি স্বার্থন্বেষী মহল জড়িত বলেও উল্লেখ করেন। সেই সাথে সাধারণ মানুষের নামেও মিথ্যে মামলা করা হচ্ছে বলে অভিযোগ করেন।

ছাত্র নেতা নেয়ামত উল্লাহ বলেন, ‘আমরা যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে শুরু থেকে ছিলাম, তাদের মধ্যে অনিকও অন্যতম। সেখানে তাকেই তার সহযোদ্ধার হত্যা মামলায় আসামী করা হয়েছে। মূলত আমাদের নিয়ে চক্রান্ত হচ্ছে, কিভাবে আমাদের মনবল ভেঙ্গে দেয়া যায়, সেটাই তাদের মূল এজেন্ডা। ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্যে কিছু কুচক্রিমহল এসব কাজ করছে। আমরা আগামীতে বৃহৎ আন্দোলনের আবারো নামবো এদের বিরুদ্ধে।
তবে নাজমুল হত্যা মামলার বাদী রনি শরীফ এবিষয় কথা বলতে রাজি হয়নি। তিনি বিষয়টি আদালতের মাধ্যমে জবাব দিবেন বলে জানান।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!