1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে   নদীর পাড় কেটে মাটি বিক্রির হিড়িক - Madaripur Protidin
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান 

মাদারীপুরে   নদীর পাড় কেটে মাটি বিক্রির হিড়িক

  • প্রকাশিত : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ৫.২১ পিএম
  • ৫৭২ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।

মাদারীপুর সদর উপজেলার দুধখালী  ইউনিয়নের বলাই কান্দি এলাকার   কুমার  নদীর পাড় থেকে মাটি কেটে  তোলা হচ্ছে ট্রলারে।নিয়ে যাচ্ছে দুরদুরান্তে  বিভিন্ন এলাকায়।  বিক্রি হচ্ছে বিভিন্ন বাড়ী ঘর রাস্তা ঘাট নির্মান কাজে।   এ ছাড়াও নিযমিতভাবে নদীতে জেগে ওঠা চরের বিভিন্ন স্থান থেকে মাটি কেটে একটি চক্র ট্রলারে করে নিয়ে ইটভাটাগুলোতে বিক্রি করছে।

রাত ও দিনে বিরামহীনভাবে দীর্ঘদিন ধরে  মাটি কেটে নিয়ে যাচ্ছে এ চক্রটি। খোঁজ নিয়ে জানা যায়, আশপাশ এলাকায় অন্তত ১৫০ টি ইটভাটা রয়েছে। প্রতিটি ইটভাটায় বছরে কমপক্ষে ৯ লাখ ঘনফুট মাটির প্রয়োজন। এই ইটভাটাগুলোতে মাটির চাহিদার বড় অংশ পূরণ হচ্ছে এই চরের মাটি দিয়ে। আবার অনেক ইটভাটার মালিক তাঁদের নিজস্ব শ্রমিক ও ট্রলার পাঠিয়ে নদীর পাড় থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে।

৩০শে- ডিসেম্বর দুধখালী ইউনিয়নের বলাই কান্দি নামক এলাকায় কুমার নদীর পাড়ের মাটি অবৈধভাবে কেটে নেওয়ার সময়, জানা  যায়,  পাঁচটি ট্রলার নদীর পাড়ে ভেড়ানো। শ্রমিকেরা নদীর পাড় থেকে ভেকু দিয়ে  মাটি কেটে ট্রলার বোঝাই করছেন। মাটি কাটায় নিয়োজিত শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, কমপক্ষে ৫০০ ঘনফুট মাটিতে একটি ট্রলার বোঝাই হয়ে যায়। এতে তাঁরা মজুরি পান ৫০০ টাকা। এ মাটি বিক্রি করা হচ্ছে, সদর উপজেলার রাস্তি ইউনিয়নের চর লক্ষীপুর এলাকায়- অবস্থিত মোঃ ইদ্রিস মোল্লার  ইটভাটায়। সেখানে পৌঁছতে মাটি ভর্তি প্রতি ট্রলার ভাড়া ২৫শো-টাকা  আর এক ট্রলার মাটি বিক্রি হচ্ছে প্রায় পাঁচ হাজার টাকায়। অপ্রতিরোধ্য মাটি ব্যবসায়িদের শাস্তির আওতায় আনার দাবী  জানিয়েছেএলাকা বাসী।

মাদারীপুর  সদর নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা শাবাব বলেন,  মাটি কাটার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!