1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে নবজীবন ব্লাড কালেকশন গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী পালন - Madaripur Protidin
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ

রাজৈরে নবজীবন ব্লাড কালেকশন গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • প্রকাশিত : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫, ৫.৪৬ পিএম
  • ৬৬৭ জন পঠিত

আকাশ আহম্মেদ সোহেল, রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুরের রাজৈরে ‘নবজীবন ব্লাড কালেকশন গ্রুপ’ এর দ্বিতীয় তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (১ জানুয়ারী) সকাল ১২ টার সময় উপজেলার টেকেরহাট আবাসিক এলাকায় তালুকদার ডিজিটাল প্লাজার পার্টি সেন্টারে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় শিক্ষক আরিফুজ্জামান টিপু বেগের সভাপতিত্বে ও নবজীবন ব্লাড কালেকশন গ্রুপের প্রতিষ্ঠাতা আজগর শেখের সঞ্চালনায় বক্তব্য রাখেন, আরেক প্রতিষ্ঠাতা তরিকুল ইসলাম, রাজৈর থানা মসজিদের ইমাম তানভীর হেলাল, গ্রুপের এডমিন ও মডারেটর তামিম শেখ, নাঈম শেখ, আশিক ভট্টাচার্য্য, জহিরুল ইসলাম, সুমাইয়া ইসলাম, সাগর, মহসিন ফকির, ইব্রাহীম, জনি, জুয়েল, প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, আমরা বিনা টাকায় মানুষকে রক্তদান করি, বিনা স্বার্থে সকল মূর্মুর্ষ রোগীদের পাশে থাকার চেষ্টা করি। রাজৈর উপজেলায় কেউ যেন রক্তের অভাবে মারা না যায় আমরা সেই উদ্যোগ নিয়েছি। সকল রক্তদাতা ভাই ও বোনদের আমরা ধন্যবাদ জানাই। যারা আমাদের ডাকে মানুষের জীবন বাঁচাতে ছুটে আসেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের দোয়া, ভালবাসা ও সহযোগিতায় আমাদের গ্রুপটি দাড়িয়ে আছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!