1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে বাস চাপায় শিশু নিহত । - Madaripur Protidin
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মাদারীপুরে বাস চাপায় শিশু নিহত ।

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০, ৭.১২ পিএম
  • ৯৫৬ জন পঠিত

টেকেরহাট(মাদারীপুর) সংবাদদাতা।
মাদারীপুরে দ্রুতগামী যাত্রীবাহী লোকাল পরিবহনের চাপায় ঘটনাস্থলে নিহত চৌকিদার (৪) নামে এক শিশু নিহত হয়েছে । বৃহস্পতিবার বিকালে মাদারীপুর – শরিয়তপুর আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার মস্তফাপুর আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে । নিহত নিহাত চৌকিদার (৪) একই উপজেলার ঘটমাঝি ইউনিয়নের বোর্ড স্কুল এলাকার সাজু চৌকিদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকালে ডাল গবেষনা কেন্দ্রের গেটের সামনে থেকে রাস্তা পাড় হয়ে নিজ বাড়ী আসার সময় দ্রুতগামী যাত্রীবাহী লোকাল পরিবহনের চাপায় ঘটনাস্থলে নিহাত মারা যায়। এসময় ঘটনার সাথে জড়িতদের বিচার ও সড়কে স্প্রিডব্রেকার দেয়ার জন্য এলাকাবাসী প্রায় আধা একঘন্টা মহাসড়ক বন্ধ করে রাখে। এরপর পুুুুলিশ ও জেলা প্রশাসনের হস্তক্ষেপে পুণরায় গাড়ী চলাচল স্বাভাবিক হয়।
দুর্ঘটনায় মারা যাওয়া নিহাতের বাবা সাজু চৌকিদার বলেন, এই সড়ক দিয়ে লোকাল বাস নিয়ন্ত্রনহীণ ভাবে ও দ্রুতগতিতে চলাচল করে। আজ আমার আদরের সন্তানকে হারিয়েছি আগামীতে আর যেন কারো সন্তানকে হারাতে না হয় এই ব্যবস্থা নেয়ার জন্য জেলা প্রশাসনের কাছে দাবী জানাচ্ছি।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. কামরুল ইসলাম মিঞা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা ঘটনা শুনে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!