1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
সাভারের চাঞ্চল্যকর স্কুলছাত্রী নীলা হত্যা মামলার এজাহারভুক্ত দুইজন আসামীকে গ্রেফতার - Madaripur Protidin
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

সাভারের চাঞ্চল্যকর স্কুলছাত্রী নীলা হত্যা মামলার এজাহারভুক্ত দুইজন আসামীকে গ্রেফতার

  • প্রকাশিত : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০, ৮.২৭ পিএম
  • ৭৬০ জন পঠিত

 

অফিস রিপোর্টঃ এলিট ফোর্স হিসেবে র‌্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরণের নৃশংস ও ঘৃন্যতম অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সাম্প্রতিক সময়ে খুন-গুমসহ নৃশংস অপরাধসমূহ নিয়ে এলিট ফোর্স র‌্যাব বরাবরের মতোই সর্বাধিক গুরুত্বের সাথে কাজ করে অধিকাংশ ক্ষেত্রেই অপরাধের মূল রহস্য উদঘাটন এবং অপরাধীদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

র্যাব সুত্র জানায়, সাভার মডেল থানাধীন এলাকায় ছুরিকাঘাত করে কিশোরী ও দশম শ্রেণীর ছাত্রী নীলা রায় (১৪) হত্যা মামলা বিষয়টি বিভিন্ন মিডিয়ায় প্রচার হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং এ ঘটনার পর থেকেই সংশ্লিষ্ট আসামীরা এলাকা ছেড়ে অন্যত্র আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে মৃতার পিতা বাদী হয়ে উক্ত ঘটনায় জড়িত ০৩ জনের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে দেশব্যাপী আলোচিত উক্ত হত্যাকান্ডে জড়িত এজাহার নামীয় আসামীদের গ্রেফতারের জন্য র‌্যাব-৪ তার গোয়েন্দা নজরদারি শুরু করে এবং এক পর্যায়ে সিপিসি-২, র‌্যাব-৪ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দীন আহমেদ এর নেতৃত্বে অদ্য ২৪/০৯/২০২০ ইং তারিখ ২০.১৫ ঘটিকায় মানিকগঞ্জ সদর থানাধীন চারীগ্রাম এলাকা হতে উক্ত চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক ২নং আসামী আব্দুর রহমান (৬০) এবং ৩নং আসামী নাজমুন্নাহার সিদ্দিকা (৫০) উভয়জেলা ঢাকাদ্বয়কে গ্রেফতার করতে সমর্থ হয়। তবে একই মামলার ০১ নং পলাতক আসামী মিজানুর রহমান চৌধুরী (২১)’কে গ্রেফতারের জন্য র‌্যাবের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!