1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
 রাজৈরে আ.লীগ নেতার সাথে বিএনপি নেতার ছবি এডিট করে অপপ্রচার- বিএনপি নেতার প্রতিবাদ - Madaripur Protidin
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত

 রাজৈরে আ.লীগ নেতার সাথে বিএনপি নেতার ছবি এডিট করে অপপ্রচার- বিএনপি নেতার প্রতিবাদ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫, ৭.৫৩ এএম
  • ৬০২ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুরের রাজৈরে আওয়ামীলীগ নেতা শাহীন চৌধুরীর ছবির সাথে বিএনপি নেতা জাকির শেখের ছবি এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার টেকেরহাট সিটি স্পেশালাইজড হাসপাতালের অফিস কক্ষে এ উদ্দেশ্য প্রনোদিত মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন রাজৈর পৌরসভা বিএনপির আহবায়ক জাকির শেখ।

এসময় তিনি বলেন, আমি দীর্ঘ ৩৮ বছর যাবত জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতি করি। ২০২৪ সালের ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনেও আমার শিক্ষার্থী দুই মেয়েকে রাজপথে নামিয়েছি। আমিও নেতৃত্ব দিয়েছি। কিন্তু বর্তমানে কিছু সুবিধাবাদি লোক আমাদের দলের মধ্যে কিছু লোকের উস্কানিতে আমাকে আওয়ামী লীগের দোসর বানানোর চেষ্টা করছে। আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এক পলাতক আওয়ামী লীগ নেতার সাথে আমার ছবি এডিট করে তাকে ফুলের তোড়া দিচ্ছি -এমন একটি ছবি তৈরি করে ফেসবুকে ছড়িয়ে দিয়েছে। যেখানে আমি বিএনপির নমিনেশনে ধানের শীষ নিয়ে পৌর মেয়র নির্বাচন করেছি, সেখানে আওয়ামী লীগ নেতাকে ফুলের তোড়া দেওয়ার প্রশ্নই আসে না। এছাড়াও ছবিতে আমাকে যে চশমাটা পড়া অবস্থায় দেখা যায় সেই চশমাটা মাত্র একমাস আগে একজন গিফট করেছে। একই সঙ্গে আওয়ামীলীগের একটি কমিটির তালিকা ছড়াচ্ছে। সেই তালিকায় জাকির নামের এক ব্যক্তির নাম রয়েছে। কিন্তু সেই জাকির আমি না, অন্য কেউ। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং এসব অপপ্রচারকারীদের বিচার দাবি করছি।

উপস্থিত ছিলেন, রাজৈর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি গৌরাঙ্গ বসু, পৌর মৎসজীবী দলের সভাপতি মো. হিরু মোল্লা, পৌর বিএনপির সদস্য মো. কামরুল ফকির ও পৌর যুবদল নেতা মেরাজ ফকির।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!