1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
- Madaripur Protidin
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫, ৮.০৯ এএম
  • ৬০২ জন পঠিত

রাজৈরে  ইউপি চেয়ারম্যানের ভাইয়ের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত দুই

সুজন হোসেন রিফাত

রাজৈর প্রতিনিধি

মাদারীপুরের রাজৈরে  এক ইউপি চেয়ারম্যানের মেজভাই ধান ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ২৯ এপ্রিল  মঙ্গলবার গভীর রাতে রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের সুতারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আব্দুল আলিম ফকির রাজৈরের বাজিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম ফকিরের মেজভাই ও সুতারকান্দি গ্রামের মৃত জয়নাল ফকিরের ছেলে।

ভুক্তভোগীর পরিবার জানায়, রাজৈর সুতারকান্দি গ্রামের ধান ব্যবসায়ী ও ইউপি চেয়ারম্যানের ভাই আব্দুল আলিম ফকিরের বসতঘরে হানা দেয় এক ডাকাত দল। প্রথমে গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ১০-১৫ জনের ডাকাত। মুহুর্তেই গৃহকর্তা আব্দুল আলিম ফকির ও তার স্ত্রী মনোয়ারা বেগমকে অস্ত্রের মুখে জিম্মি করে রশি দিয়ে বেধে ফেলে ডাকাতদল। পরে ডাকতরা আলমিরা ও ড্রয়ারের তালা ভেঙ্গে নগদ ৬ লাখ ৩০ হাজার টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে। বাধা দিয়ে গৃহকর্তা ও তার স্ত্রীকে পিটিয়ে আহত করে। পরে সবকিছু নিয়ে পালিয়ে যায় তারা। ডাকতদল চলে গেলে পরে চিৎকার-চেচামেচি শুনে আশপাশের লোকজন এগিয়ে আসে তাদের উদ্ধার করে। খবর পেয়ে বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শণ করেছে রাজৈর থানা পুলিশ। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনায় দোষিদের বিচার দাবি করেছেন ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের কথা জানিয়েছে রাজৈর থানার অফিসার ইনচার্জ  মুহাম্মদ মাসুদ খান।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!