1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে প্রতারনা মামলায় ব্যাংক কর্মকর্তা কারাগারে - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

মাদারীপুরে প্রতারনা মামলায় ব্যাংক কর্মকর্তা কারাগারে

  • প্রকাশিত : শুক্রবার, ২ মে, ২০২৫, ৫.৫৬ পিএম
  • ৭০১ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা।
প্রতারণা মামলায় সমবায় কো-অপারেটিভ ব্যাংক কর্মকর্তা কাজী জমিস উদ্দিন অপু কাজীকে কারাগারে পাঠিয়েছে আদালত। কারা বরনকারী অপু কাজী মাদারীপুরের ডাসার উপজেলার দক্ষিন ডাসার গ্রামের আলাউদ্দিন কাজীর ছেলে। ডাসার ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ বেলায়েত হোসেনের একটি মামলায় ওই ব্যাংক কর্মকর্তা মাদারীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক হুমায়ন কবির তাকে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ভূক্তভোগী পরিবার।

মামলার বাদী ডাসার ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ বেলায়েত হোসেন বলেন, সমবায় কো-অপারেটিভ ব্যাংক কর্মকর্তা কাজী জমিস উদ্দিন অপু কাজীর কাছ থেকে আমি ৩৭ শতাংশ জমি ক্রয় করার জন্য তাকে ছত্রিশ লাখ টাকা প্রদান করি। কিন্তু ওই ব্যাংক কর্মকর্তা আমার কাছ থেকে টাকা গ্রহন করে দলিল না দিয়ে প্রতারনা করে আসছে। তাই আমি বাদী হয়ে কাজী জমিস উদ্দিন অপু কাজীকে আসামী করে মাদারীপুর আদালতে একটি মামলা দায়ের করি। পরে বিচারক ওই প্রতারককে গত বৃহস্পতিবার জেল-হাজতে প্রেরন করেন।
সমবায় ব্যাংক কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, আমি শুনেছি মো. জমিস উদ্দিন অপু কাজী নামে আমাদের একজন ব্যাংক কর্মকর্তা জেল-হাজতে রয়েছেন।

এ ব্যাপারে ডাসার থানার ওসি মো. এহতেশামুল হক বলেন, আমি জানতে পেরেছি একটি প্রতারনা মামলায় ব্যংাক কর্মকর্তা জমিস উদ্দিন অপু কাজী জেল-হাজতে রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!