1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
দক্ষিনবঙ্গের     টেকেরহাট বন্দরের গরুর হাট পরিদর্শনে র‍্যাব-৮ - Madaripur Protidin
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ

দক্ষিনবঙ্গের     টেকেরহাট বন্দরের গরুর হাট পরিদর্শনে র‍্যাব-৮

  • প্রকাশিত : শনিবার, ৭ জুন, ২০২৫, ১০.২০ এএম
  • ৫৮৮ জন পঠিত
রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুর জেলার বৃহত্তর টেকেরহাট বন্দরের গরুর হাট পরিদর্শন করেছেন মাদারীপুর র‍্যাব-৮ কর্মকর্তা ও সদস্যরা। বুধবার (৪ জুন) দুপুরে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের গরু হাটে বিশৃঙ্খলা রোধে ও জাল টাকা সনাক্ত করনের লক্ষ্যে হাট পরিদর্শন করেন তারা। এসময় সিপিসি-৩, মাদারীপুর র‍্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মীর মনির হোসেনের নেতৃত্বে পুরো হাট টহল দিয়ে গরু ক্রেতা ও বিক্রেতাদের বিভিন্ন বিষয়ে সচেতন করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহত্তর ফরিদপুর অঞ্চলের মধ্যে সব থেকে বড় গরুর হাট মিলে টেকেরহাট বন্দরে। এ হাটটি ঐতিহ্যবাহী হাট হিসেবে ব্যপক খ্যাতি রয়েছে। সপ্তাহে একদিন প্রতি বুধবার মিলে এই গরুর হাটটি। তবে ঈদ-উল-আযহার আগ মূহুর্তে শনিবারও হাট মিলে। ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে হওয়ায় ঈদ-উল-আযহার আগ মূহুর্তের হাটগুলোতে বেশ বেগ পোহাতে হয়। মোবাইল চোর, পকেট মার, ছিনতাইকারীদের আনাগোনাও বেড়ে যায়। এজন্য প্রতিবছর এই দিনগুলোতে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে ও বিশৃঙ্খলা রোধে সকল ধরনের আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার রাখা হয়।

গরু হাটের ক্রেতা ও বিক্রেতারা জানান, বাগেরহাট, বরিশাল, গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থান থেকে টেকেরহাটে গরু ক্রয়-বিক্রয়ের জন্য আসেন। এখানে চাহিদার তুলনায় সকল ধরনের গরু পাওয়া যায়। এতে খুশি হন ক্রেতা, বিক্রেতাসহ গরু ব্যবসায়ীরা।

পরিদর্শন শেষে মাদারীপুর র‍্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন বলেন, আগামী ৭ই জুন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে র‍্যাবও কাজ করছে। ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা ও গরু-ছাগলের হাটে নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে আমাদের নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহলের ব্যবস্থা করেছি। সারারাত হাইওয়েতে নিরাপত্তা দিয়ে বিশেষ টিম কাজ করে যাচ্ছে। অজ্ঞান পার্টি, মলম পার্টি ও চাঁদাবাজ সহ কোন অপরাধ যেন প্রকাশ না পায় সেজন্য আমাদের গোয়েন্দা ও বিশেষ টিম কাজ করছে।

তিনি আরও বলেন, গরুর হাটের হাসিল সরকারি নির্ধারিত টাকার বেশি নিচ্ছে কিনা, অতিরিক্ত ভাড়া নিচ্ছে কিনা, চাঁদা আদায় করছে কিনা এবং যারা গরু কিনতে এসেছে তারা ঠিক মতো ঘরে পৌঁছেছেন কিনা সেইসব বিষয় নিরাপত্তা দিতে আমরা আইনগত ব্যবস্থা নিশ্চিত করার চেষ্টা করছি। আমরা তিন ভাগে কাজ করি। ঈদের আগ মূহুর্তে, ঈদের দিন ও ঈদের পরবর্তী মূহুর্ত। যতদিন হাট চলবে ততদিন আমাদের প্রটোকল অব্যাহত থাকবে। ঈদে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের প্রোগ্রাম চলবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!