1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ফুটবল খেলা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ভাঙা হল উপজেলা পরিষদের গেইট - Madaripur Protidin
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

ফুটবল খেলা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ভাঙা হল উপজেলা পরিষদের গেইট

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ৪.০৯ পিএম
  • ৫৪৫ জন পঠিত
জেলা প্রতিনিধি, মাদারীপুর:
মাদারীপুরের রাজৈরে ফুটবল খেলা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এসময় ভেঙে ফেলা হয়েছে রাজৈর উপজেলা পরিষদের প্রধান গেইট। বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় রাজৈর উপজেলার মজুমদার কান্দি ও পশ্চিম রাজৈর দুই গ্রামের কিশোরদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন যাবত রাজৈর উপজেলা পরিষদ এলাকায় সাব-রেজিস্ট্রার অফিসের সামনে হেলিপোর্ট মাঠে ফুটবল টুর্নামেন্টের খেলা চলে আসছে। বুধবার বিকেলে ওই টুর্নামেন্টে অংশ গ্রহণ করে মজুমদার কান্দি ও পশ্চিম রাজৈর গ্রামের দুই দল কিশোর। খেলার মাঝেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে সন্ধ্যার দিকে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এসময় রাজৈর উপজেলা পরিষদের প্রধান গেইট দিয়ে পালানোর সময় গেইটের একটা পার্ট ভেঙে ফেলা হয়। এরপরই দ্রুত স্থান ত্যাগ করে দুই গ্রুপের লোকজন। এ সংঘর্ষের ঘটনায় কয়েকজন আহত হয়। আহতরা বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। খবর পেয়ে উপজেলা পরিষদের প্রধান গেইটসহ ঘটনাস্থল পরিদর্শন করেছে রাজৈর থানার পুলিশ।

মাদারীপুরের রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুল হক ঢাকা পোস্টকে জানান, সিসিটিভির ভিডিও দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, কয়েক মাস আগে ঈদুল ফিতর উপলক্ষে আতসবাজি ফোটানোকে কেন্দ্র করে রাজৈর উপজেলার বদরপাশা ও পশ্চিম রাজৈর দুই গ্রামের মধ্যে টানা ৩ দিন ব্যাপী ব্যপক সংঘর্ষ হয়। এসময় পশ্চিম রাজৈর গ্রামের পক্ষ নিয়ে বদরপাশা গ্রামের বিপক্ষে সংঘর্ষে অংশ নেয় মজুমদার কান্দি গ্রামও। এতে অন্তত ৩০ টি দোকান ভাংচুর করা হয়। আহত হয় পুলিশসহ অন্তত অর্ধশত মানুষ। পরে ১৪৪ ধারা জারি করে পরিস্থিতি শান্ত করে প্রশাসন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!