1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ইলিশ নিধন নিষেধাজ্ঞা থাকলেও থামছে না,মাদারীপুরে পদ্মা নদীর তীরে ইলিশের হাট - Madaripur Protidin
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

ইলিশ নিধন নিষেধাজ্ঞা থাকলেও থামছে না,মাদারীপুরে পদ্মা নদীর তীরে ইলিশের হাট

  • প্রকাশিত : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৫.৫৪ পিএম
  • ৪৩৭ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের পদ্মা নদীর পাড়ে এখন দেখে বোঝার উপায় নেই, চলছে ইলিশ ধরায় সরকারি নিষেধাজ্ঞা।কিন্তু বাস্তবে সেই নিষেধাজ্ঞার তোয়াক্কা নেই অনেক জেলের।

মাদারীপুরের শিবচরের কাজী সূরা, নেপালের ঘাটসহ পদ্মার চরাঞ্চলের বিভিন্ন স্পটে ভোর থেকেই রাত অবদি অসংখ্য নৌকায় ইলিশ নিধন করে নদীর পাড়েই চলছে ইলিশ বিক্রি সেখানে ভিড় জমাচ্ছেন ক্রেতারাও। এভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে ইলিশ বেচাকেনা। নদীজুড়ে অসংখ্য নৌকার আনাগোনা, দিনরাত জাল ফেলছে এক শ্রেণীর অসাধু জেলে।
নিধন করা হচ্ছে মা ইলিশ, মানা হচ্ছে না প্রশাসনের নির্দেশনা। ইলিশ রক্ষায় নিয়মিত অভিযান চালাচ্ছে প্রশাসন।ইতোমধ্যে বহু জেলে জরিমানার আওতায় এসেছে, পুড়িয়ে ধ্বংস করা হয়েছে বিপুল পরিমাণ কারেন্ট জাল। তবুও থামছে না অসাধু জেলেদের দৌরাত্ম্য।

জানাগেছে, মা ইলিশ রক্ষায় ৩ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশে ইলিশ ধরা, বিক্রি, পরিবহন ও সংরক্ষণ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার। তবে রাজবাড়ীর পদ্মা নদীতে এই নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ নিধনের মহোৎসব শুরু হয়েছে। বিশেষ করে পদ্মার ৮০ কিলোমিটার অংশে চলছে ইলিশ শিকারের ‘উৎসব’। বিভিন্ন স্থানে অস্থায়ী বাজার বসিয়ে অবাধে চলছে ইলিশ বেচাকেনা। চলছে উন্মুক্ত নিলামে বিক্রি । প্রতি কেজি ইলিশ ৪০০ টাকা থেকে ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। জেলেদের খাবারের জন্য বসেছে অস্থায়ী দোকান। ভাতের সঙ্গে রান্না হচ্ছে পদ্মার ইলিশ।
আক্কাশ আলী ও অনিল হালদার নামে দুই জেলে বলেন, আমাদের চাল দেওয়া হয়েছে ঠিকই তবে পর্যাপ্ত নয়, আমরা নদীভাঙন এলাকার মানুষ। তাই ঝুঁকি নিয়ে ইলিশ শিকার করি।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!