1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে সেনাবাহিনীর অভিযানে উদ্ধারকৃত ৪০ ককটেল ধ্বংস - Madaripur Protidin
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান

মাদারীপুরে সেনাবাহিনীর অভিযানে উদ্ধারকৃত ৪০ ককটেল ধ্বংস

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬, ১.২৪ পিএম
  • ২৪৯ জন পঠিত
A flaming molotov cocktail bottle is flying through the air in front of a spotlit neutral grey background.

মাদারীপুর

মাদারীপুরের কালকিনিতে সেনাবাহিনীর অভিযানে উদ্ধারকৃত ৪০টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করা হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে কালকিনি উপজেলার দক্ষিণ কৃষ্ণনগর গ্রামের একটি পরিত্যক্ত জমির মধ্যে ককটেলগুলো একই সঙ্গে ধ্বংস করা হয়।

জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে কালকিনি উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে ককটেলগুলো উদ্ধার করে সেনাবাহিনী। আজ বরিশালের সেনাবাহিনীর ক্যাপ্টেন পরশ মাহামুদের নেতৃত্বে এই ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করেন কালকিনি আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার ও বোম ডিসপোজাল প্রশিক্ষণপ্রাপ্ত হারুন অর রশীদ। এ সময় কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেনসহ অন্যান্য পুলিশ ও সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম (ক্রাইম অ্যান্ড অপস) জানান, এ ঘটনায়  বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে। আদালতের অনুমতি নিয়ে উদ্ধারকৃত ককটেল সেনাবাহিনীর এক্সপার্ট দিয়ে ধ্বংস করা হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে ককটেল বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের এলাকা কেঁপে উঠলে ভয়ে ছুটে আসেন স্থানীয়রা। ককটেল তৈরি করা সন্ত্রাসীদের কঠোর বিচার দাবি করেন তারা।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!