1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
শিবচরে সেচ সহায়তা সরঞ্জাম ও এলএলপি ক্যানভাস পাইপ বিতরণ কার্যক্রম উদ্বোধন - Madaripur Protidin
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত রাজধানীর জোয়ার সাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট

শিবচরে সেচ সহায়তা সরঞ্জাম ও এলএলপি ক্যানভাস পাইপ বিতরণ কার্যক্রম উদ্বোধন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬, ১.৩৪ পিএম
  • ২২৫ জন পঠিত

মাদারীপুর

পদ্মা ও আড়িয়াল খাঁ নদী বেষ্টিত মাদারীপুর জেলার শিবচর উপজেলার চর অঞ্চলে ফসলের সমারোহ। এক সময়ের পতিত ও গো-চারণভূমি চরগুলোতে এখন ফলছে বিভিন্ন ফসল। বুধবার (১৮ ফেব্রুয়ারী) সকাল ১২ টার দিকে শিবচর উপজেলা কৃষি অফিসের আয়োজনে ৪৮টি ব্লকে ৩৩৬ জন চর অঞ্চলের প্রান্তিক কৃষকের মাঝে এলএলপি সেট ও ক্যানভাস পাইপ বিতরণ এর মধ্যে দিয়ে প্রকল্পের কার্যক্রম উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপ পরিচালক বাংলাদেশ চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি প্রকল্প, কৃষিবিদ মাসুদুর রহমান,অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,খামারবাড়ি, মাদারীপুর কৃষিবিদ জীবাংশু দাস,মনিটরিং এন্ড ইভাল্যুয়েশন অফিসার বাংলাদেশ চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প।

এর ফলে কৃষকগন বিভিন্ন ফসল চাষ করে লাভবান হচ্ছেন। বর্তমানে এসব চরে বছরে একাধিক ফসল উৎপাদন হচ্ছে। এতে চাঙ্গা হচ্ছে চরাঞ্চলের অর্থনীতি। উপজেলার বিভিন্ন চরাঞ্চলে ব্যাপক হারে ধান, পাট, বাদাম ও মিষ্টিকুমড়া চাষ হচ্ছে। চরের জমিতে বছরে তিনবার ফসল ফলানো সম্ভব হচ্ছে, যা কৃষকদের আয় বৃদ্ধিতে ভূমিকা রাখছে।

জানা গেছে, দেশের বিভিন্ন এলাকায় জেগে ওঠা চরের জমি চাষাবাদের উপযোগী করতে ৫ বছরের জন্য একটি প্রকল্প হাতে নেয় সরকার। প্রকল্পটি ২০২৩-২৪ সালে শুরু হয়েছে। শেষ হবে ২০২৮-২৯ সালে। ‘বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষিপ্রযুক্তি সম্প্রসারণ’ শীর্ষক এ প্রকল্পের আওতায় উপজেলার পদ্মা ও আড়িয়াল খাঁ নদীতে জেগে উঠা চরে কাজ শুরু হয়েছে। প্রকল্পটি শেষ হলে চরের প্রায় শতভাগ জমিকে কৃষি উৎপাদনের জন্য তৈরি করা সম্ভব হবে। এখন পর্যন্ত প্রকল্পটির অগ্রগতি প্রায় ৩০-৪০ শতাংশ। কৃষি সংশ্লিষ্টরা বলছেন, এ চরাঞ্চলের কৃষিব্যবস্থায় একটি বিপ্লব ঘটাবে। কৃষকদের জীবনযাত্রার ইতিবাচক পরিবর্তন আনবে।

প্রকল্পটি বাস্তবায়ন হলে আধুনিক কৃষিতে চর অঞ্চলের কৃষকদের দক্ষতা বাড়বে। মাঠ দিবস, সেমিনার ও ওয়ার্কশপের আয়োজন করে আধুনিক প্রযুক্তির সঙ্গে সমন্বয় ঘটানোই প্রকল্পের মূল উদ্দেশ্য। থাকবে প্রযুক্তি সম্প্রসারণ প্রদর্শনী, সোলার আলোক ফাঁদ, এলএলপি বিতরণ এবং ফার্মারস ফ্যাসিলিটিস শেড নির্মাণ।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলিমুজ্জামান খান বলেন, প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে , চর এলাকার উপযোগী আখ, পাট, কালোজিরা, ভুট্টা, মিষ্টি আলু, সূর্যমুখী, মরিচ, মটরশুঁটি, মুগ, সরিষা, মসুর, সয়াবিন, তরমুজ, মাল্টা, পেয়ারা ও আম চাষের ফলন বাড়ানো। এবং চর অঞ্চলকে আধুনিক কৃষির আওয়তায় নিয়ে আশা।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!