1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুর -২ আসনের স্বতন্ত্র প্রার্থী ধানের শীষের প্রার্থীকে সমর্থন  - Madaripur Protidin
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার

মাদারীপুর -২ আসনের স্বতন্ত্র প্রার্থী ধানের শীষের প্রার্থীকে সমর্থন 

  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬, ৭.৪২ পিএম
  • ৩০৯ জন পঠিত
 মাদারীপুর
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর-২ আসনে রাজনৈতিক সমীকরণে নতুন মোড় নিয়েছে। এই আসনের স্বতন্ত্র প্রার্থী ও ‘মোটরসাইকেল’ প্রতীকের ব্যারিস্টার শহিদুল ইসলাম বিএনপি মনোনীত ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী জাহান্দার আলী জাহানকে পূর্ণ সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে মাদারীপুর শহরের শকুনি লেক পার্কের মুক্তমঞ্চে ধানের শীষের বিশাল এক মিছিল শেষে আয়োজিত সমাবেশে তিনি এই ঘোষণা দেন।
উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে ব্যারিস্টার শহিদুল ইসলাম বলেন, “ব্যক্তিগত স্বার্থের চেয়ে বৃহত্তর রাজনৈতিক স্বার্থ ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই বড়। সেই লক্ষ্যেই আমি জাহান্দার আলী জাহানের পক্ষে মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছি। ধানের শীষকে বিজয়ী করতে আমি এবং আমার সমর্থকরা সর্বাত্মক কাজ করব।”
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সদস্য কাজী হুমায়ুন কবির। জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান।
সমর্থন পাওয়ায় ব্যারিস্টার শহিদুলকে ধন্যবাদ জানিয়ে জাহান্দার আলী জাহান বলেন, “এই ঐক্য আমাদের বিজয়কে ত্বরান্বিত করবে। মাদারীপুরের মানুষ পরিবর্তনের পক্ষে যে রায় দেবে, এই সমর্থন সেই রায়কে আরও শক্তিশালী করল।”

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!