1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে বিদ্যালয়ে কর্মচারী নিয়োগে অনিয়ম ও দুর্নীতি হওয়ায় দুদকের অভিযান। মামলা দায়ের - Madaripur Protidin
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মাদারীপুরে বিদ্যালয়ে কর্মচারী নিয়োগে অনিয়ম ও দুর্নীতি হওয়ায় দুদকের অভিযান। মামলা দায়ের

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৮.১৭ এএম
  • ৩৯৪ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি।
মাদারীপুরে বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উত্থাপিত হওয়ায় মাদারীপুর দুর্নীতি দমন কমিশন দুদক একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে। এ অভিযান পরিচালিত হয় মাদারীপুর সদর উপজেলার উত্তর রমজানপুর মাধ্যমিক বিদ্যালয়ে। এ বিষয়ে দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, মাদারীপুর-এ একটি মামলা দায়ের করেছে।

অভিযোগ জানাযায়,উত্তর রমজানপুর মাধ্যমিক বিদ্যালয়ে ২০১৫ সালের একটি চতুর্থ শ্রেণির কর্মচারী (অফিস সহায়ক) নিয়োগ প্রক্রিয়ায় রেজাল্ট শিট বা ফলাফলপত্র দুইবার পরিবর্তন করে প্রথমে নির্বাচিত প্রার্থীকে বাদ দিয়ে দ্বিতীয় প্রার্থীকে অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়। ডিজির প্রতিনিধি, ম্যানেজিং কমিটির সভাপতি এবং প্রধান শিক্ষক ক্ষমতার অপব্যবহার করে দ্বিতীয় প্রার্থী মোঃ সিপন খান-কে পুনরায় প্রথম করে সুপারিশকৃত দেখান।
অভিযুক্ত নিয়োগপ্রাপ্ত কর্মচারী ২০১৬ সালের ১৫ মার্চে যোগদান থেকে চলতি সালের জুন পর্যন্ত বেতন-ভাতা বাবদ ১১,৮০,৭৬৪/- (এগার লক্ষ আশি হাজার সাত শত চৌষট্টি টাকা) উত্তোলন করেছেন। এ সময় এনফোর্সমেন্ট টিম কর্তৃক নিয়োগের সংশ্লিষ্ট মূল ফলাফল/উত্তরপত্র দুটি জব্দ করে হেফাজতে নেন। তৎকালিন ডিজির প্রতিনিধি মুহাম্মদ নুরুল ইসলাম ক্ষমতার অপব্যবহার করে প্রাক্তন ম্যানেজিং কমিটির সভাপতি শহিদুল ইসলামের সহায়তায় প্রধান শিক্ষক রমনী কান্ত মোঃ সিপন খানকে অফিস সহায়ক পদে নিয়োগ দেন ।

দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, মাদারীপুর এর-ভারপ্রাপ্ত উপপরিচালক আখতারুজ্জামান বাবুল জানান, এ বিষয়ে দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশে আজ সোমবার-(১৭-১১-২৫) একটি মামলা দায়ের করা হয়েছে।
দুর্নীতি দমন কমিশন (দুদক) সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সরকারি কর্মচারি কর্তৃক ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির বিরুদ্ধে সতর্ক করেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!