1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে ৬ বছরের শিশুকে ধর্ষন। পলাতক ধর্ষক গ্রেপ্তার - Madaripur Protidin
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

রাজৈরে ৬ বছরের শিশুকে ধর্ষন। পলাতক ধর্ষক গ্রেপ্তার

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৮.২৮ এএম
  • ৩৩৯ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি। মাদারীপুরের রাজৈরে ৬ বছরের শিশু ধর্ষনের ঘটনায় পলাতক ধর্ষক সুজন বেপারীকে (২০) মুকসুদপুর থেকে গ্রেপ্তার করেছে মাদারীপুর র‌্যাব-৬ ও গোপালগঞ্জ র‌্যাব-৬ । রবিবার বিকেলে মাদারীপুর র‌্যাব-৬ ও র‌্যাব ভাটিয়াপাড়া ক্যাম্প -৬ যৌথভাবে অভিযান চালিয়ে পাশর্^বর্তী গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের বাঘাদিয়া গ্রামের খালু মোহাদ্দেসের বাড়ী থেকে সুজনকে গ্রেপ্তার করে মুকসুদপুর থানায় হস্তান্তর করে। পরে রাতে মুকসুদপুর থানা পুলিশ রাজৈর থানা পুলিশকে অবহিত করলে রাজৈর থানা পুলিশ গ্রেপ্তার দেখিয়ে ধর্ষক সুজনকে নিয়ে আসে ।

রাজৈর থানা ওসি মোঃ মাসুদ খান মাদারীপুর ২৫০শয্যা হাসপাতালের এক ডাক্তারের বরাত দিয়ে জানান, শিশুটি ধর্ষনের শিকার হয়েছে এবং ১৪ নভেম্বর রাতে এ ব্যাপারে শিশুটির মা (নাজমা আক্তার) বাদী হয়ে সুজনকে আসামী করে মামলা দায়ের করে। এবং আমরা আসামীকে গ্রেপ্তারে মাদারীপুর র‌্যাব-৮ এ রিকুইজিশন পাঠিয়েছিলাম। র‌্যাবের সহায়তায় তাকে গ্রেপ্তার করে আজ সোমবার (১৭-১১-২৫) জেল হাজতে প্রেরন করা হয়েছে।

পুলিশ, পারিবারিক সুত্র ও মামলার বিবরন থেকে যায়, উপজেলার নড়াকান্দি গ্রামের শিশুটি ধর্ষক সুজন বেপারীর বাড়ীর সামনে দিয়ে যাতায়ত করতো। এসময় সুজন শিশুটি উতক্ত করতো। শিশুটি তার মা কে জানালে মা সুজনের বাবা মাকে জানায়। কিন্তু তাতেও কোন ফল হয়নি । ১১ নভেম্বর সকাল ১০টার দিকে ওই বাড়ীর সামনে দিয়ে যাওয়ার সময় সুজন শিশুটিকে ফুসলিয়ে পাশর্^বর্তী শাহআলম বেপারীর নির্মানাধীন বিল্ডিং এর টয়লেটে নিয়ে ধর্ষন করে এবং একথা কাউকে বললে মেরে ফেলবে বলে শাসাায়। শিশুটি মা(নাজমা আক্তার) জানায়, জিজ্ঞাসাবাদে শিশুটি জানিয়েছে এর পুর্বে সুজন আরো কয়েকবার ধর্ষন করেছে। ১৩ নভেম্বর শিশুটি অসুস্থ্য হয়ে পড়লে প্রথমে রাজৈর হাসপাতালে ভর্তির করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য মাদারীপুর ২৫০শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!