1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
কালকিনিতে গাছ কেটে মহাসড়ক অবরোধের ঘটনায় মামলা ॥ গ্রেফতার-১ - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

কালকিনিতে গাছ কেটে মহাসড়ক অবরোধের ঘটনায় মামলা ॥ গ্রেফতার-১

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৩.৫৪ পিএম
  • ৩৫১ জন পঠিত

কালকিনি, মাদারীপুর
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের কালকিনি পৌর এলাকার গোপালপুর নামকস্থানে গাছ কেটে মহাসড়ক অবরোধের ঘটনায় ৫০জন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীদের নামে একটি মামলা দায়ের করেছে থানা পুলিশ। এদিকে এ মামলার ঘটনায় আওয়ামী লীগ নেতা মো. মহিউদ্দিন হাওলাদার নামে একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত মহিউদ্দিন হাওলাদার পৌরসভা এলাকার মিনাজদী গ্রামের আবু তালেব হাওলাদারের ছেলে। এবং তিনি পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতির দায়িত্বে রয়েছেন। আজ সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন থানা পুলিশ।

মামলা ও পুলিশ সুত্রে জানা গেছে, শাটডাউন কর্মসূচির নামে গ্রেফতারকৃত ওই আওয়ামী লীগ নেতাসহ প্রায় অর্ধশত তাদের দলীয় নেতা-কর্মীরা মহাসড়কে গাছ কেটে ফেলে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেন। পরে কালকিনি থানার এসআই আবু তালেব বাদি হয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৫০জন নেতা-কর্মীদের নামে থানায় একটি মামলা দায়ের করেন। পরে থানা পুলিশ অভিযান চালিয়ে পলাতক অবস্থায় মহিউদ্দিন হাওলাদারকে গ্রেফতার করেন।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি কেএম সোহেল রানা বলেন, এজাহারভূক্ত আসামী মহিউদ্দিন হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতার করার জন্য অভিযান অব্যহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!