1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈর পৌরসভার ৩নং ওয়াার্ড কাউন্সিলর বাবলু বাঘার আওয়ামী রাজনীতি থেকে অব্যাহতির ঘোষণা - Madaripur Protidin
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান 

রাজৈর পৌরসভার ৩নং ওয়াার্ড কাউন্সিলর বাবলু বাঘার আওয়ামী রাজনীতি থেকে অব্যাহতির ঘোষণা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ১.৪৯ পিএম
  • ৪৩৮ জন পঠিত
জেলা প্রতিনিধি, মাদারীপুর:
আওয়ামী লীগের সকল সম্পৃক্ততা থেকে অব্যাহতি নিয়েছেন মাদারীপুরের রাজৈর পৌরসভা আওয়ামী লীগ নেতা মোঃ বাবুল বাঘা (বাবলু)। তিনি পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিল। আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১১ টায় তার নিজ বাড়ি পৌরসভার ৩ নং ওয়ার্ড পূর্ব স্বরমঙ্গল গ্রামে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন। এসময় তার স্ত্রী-ছেলে, ভাই-ভাবীসহ পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগ নেতা ও সাবেক কাউন্সিলর বাবুল বাঘা (বাবলু) সংবাদ সম্মেলনে বলেন, পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী আমি আওয়ামীলীগের সকল কার্যক্রম থেকে অব্যাহতি নিয়েছি। তবে রাজৈরে আওয়ামী লীগের দুই গ্রুপের (আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান গ্রুপ ও জেলা আওয়ামীলীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা গ্রুপ) কোন কমিটিতে আমার নাম আছে কিনা জানা নাই। যদি আমার অজান্তে কেউ কোন পদে আমার নাম দিয়ে থাকে, তাহলে সেখান থেকেও পদত্যাগ করছি। আর কোনদিনও রাজনীতির সাথে জড়াবো না, রাজনীতি করবো না। দীর্ঘদিন যাবত হার্ট, শ্বাসকষ্ট, কোলেস্টেরল ও পেসারসহ নানান রোগে ভুগছি। প্রতি মাসে অনেকগুলো করে নিয়মিত ঔষধ খাওয়া লাগে। এখানে এবং ঢাকায় ডাক্তার দেখাতে হয়।

তিনি আরও বলেন, বিগত দিনে পরাপর দুইবার নির্বাচিত কাউন্সিলর ছিলাম। ওইসময় এলাকার উন্নয়নের স্বার্থে বিভিন্ন রাজনৈতিক লোকজনের সাথে আমার সম্পৃক্ততা ছিল। কিন্তু কোনদিন আওয়ামীলীগের কোন মিটিং মিছিলে যাই নাই। কাউন্সিলর নির্বাচিত হয়ে মানুষের সেবা করেছি। যদি কাউন্সিলর থাকা অবস্থায় কাউকে কষ্ট দিয়ে থাকি এবং চলাফেরায় কেউ কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিবেন।

বাবুল বাঘার স্ত্রী ময়না বেগম বলেন, আমার স্বামী দীর্ঘদিন যাবত অসুস্থ। আমরা পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়েছি সে আর রাজনীতিতে থাকবে না।

ভাবী শিল্পী বেগম বলেন, আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিছি আমার দেবরকে আর কখনো রাজনীতিতে জড়াতে দেবো না। সে দীর্ঘদিন যাবত অসুস্থ। হার্ট ও শ্বাসকষ্টসহ নানা সমস্যা রয়েছে তার।

শিশু ছেলে মোন্তছির বাঘা বলেন, আমার আর রাজনীতি করবে না। করতে দেবো না।

ভাই বাদল বাঘা বলেন, আমার ভাই অসুস্থ। তাই পারিবারিক ভাবে সিদ্ধান্ত নিছি সে আর কোনদিন রাজনীতি করবে না। তাই আজ থেকে অব্যাহতি ঘোষণা করা হলো।

তিনি এ যাবৎ কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের রাজনীতির সাথে ওৎপ্রতভাবে জাড়িত ছিলেন। আওয়ামীলীগের সমর্থনে পরপর দুইবার কাউন্সিলর নির্বাচিত হন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!