1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে ডাচ্-বাংলা ব্যাংক কর্মীর কাছ থেকে ২৪ লাখ টাকা ছিনতাই। পুলিশের চারটি টিম মাঠে নেমেছে - Madaripur Protidin
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার

রাজৈরে ডাচ্-বাংলা ব্যাংক কর্মীর কাছ থেকে ২৪ লাখ টাকা ছিনতাই। পুলিশের চারটি টিম মাঠে নেমেছে

  • প্রকাশিত : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬, ৪.১৪ পিএম
  • ৪০২ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের রাজৈরে ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট শাখার ডিএসআর সুস্ময় চক্রবর্তী (২৫) কাছ থেকে নগদ ২৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) বিকেল ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার কামালদি ব্রিজ নামক স্থানে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সুস্ময় বর্তমানে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। সে রাজৈর উপজেলার ডাচ্-বাংলা ব্যাংকের মাষ্টার এজেন্ট এর টেকেরহাটস্থ প্রধান অফিসের একজন কর্মী। সে উপজেলার ৬টি শাখা থেকে নিয়মিতভাবে টাকা আনা নেয়া করে থাকে। ঘটনা উদ্ঘাটনে পলিশের চারটি টিম মাঠে কাজ করছে।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, সুস্ময় চক্রবর্তী টেকেরহাট ডাচ্-বাংলা ব্যাংকের মাস্টার এজেন্ট শাখায় ডিএসআর (ডেলিভারী সেলস অফিসার) হিসেবে কর্মরত। অফিসের নির্দেশনায় বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত সুস্ময় চক্রবর্তী উপজেলার পাইকপাড়াা ইউনিয়নের ফুলতলা শাখা থেকে ৭ লাখ, আমগ্রাম বাজার শাখা থেকে ৭ লাখ ও টেকেরহাট বন্দরের আজিজ মার্কেটে মাস্টার এজেন্ট শাখা থেকে ১০ লাখ টাকাসহ মো ২৪ লক্ষ টাকা সংগ্রহ করে মোটরসাইকেলে করে রহস্যময় কারনে কোন নিরাপত্তা না নিয়ে ১০ কিলোমিটার দুরে আরেকটি শাখা বাজিতপুর মজুমদার বাজার সাব এজেন্ট শাখার সুকদেব ঘোষ এর উদ্দেশ্যে রওয়ানা হন। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের কামালদি ব্রিজ এলাকায় পৌঁছালে তিনটি মোটরসাইকেলে আসা ৫ জনের একদল দুর্বৃত্ত সুস্ময়ের মোটর সাইকেলের গতিরোধ করে ঘিরে ধরে। ভুক্তভোগী সুস্ময় জানান, এ মুহুর্তে দুর্বৃত্তরা তাকে একটি ভিজিটিং কার্ড দেখিয়ে তার কাছে থাকা ২৪ লাখ টাকা ছিনিয়ে নিয়ে নির্বিঘেœ দ্রুত পালিয়ে যায় ।

খবর পেয়ে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলামসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং দুবৃত্তদের চিহ্নিত করতে সিটিভি ফুটেজ পরীক্ষা নিরিক্ষাসহ ব্যাপক তৎপরতা শুরু করে।
ডাচ্-বাংলা ব্যাংক টেকেরহাট শাখার ম্যানেজার মনতোশ সরকার জানান, ঘটনার পর থেকে পুলিশ তদন্ত শুরু করেছে। বিষয়টি ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে।

তবে সকলের মন্তব্য-বিনা সিকিউরিটিতে ব্যাংকের  এ বিপুল পরিমান টাকা নিজস্ব একজন কর্মী দিয়ে  দুরের আরেকটি সাব শাখায় পাঠানো কতখানি যুক্তি সঙ্গত এবং ঘটনার সময়ের প্রাসঙ্গিকতা ও অসলগ্ন কথাবার্তা নানা প্রশ্নের উদ্ভব হয়েছে।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম জানান, ‘তার নাকের সামনে শয়তানের নিঃশ্বাস ধরায় ছিনতাইকারীদের নিয়ন্ত্রণে চলে গিয়ে টাকার ব্যাগটি তাদের হাতে দিয়ে দেয়ে। ছেলেটি ঘটনাস্থলেই দাঁড়িয়েছিল, কাউকে কিছু বলার মতো জ্ঞানও ছিল না তার। এ ঘটনায় এখনো কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করছে এবং তদন্তে চারটি টিম মাঠ কাজ করছে। এ ব্যাপারে মামলা দায়ের হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!