1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  - Madaripur Protidin
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ইতালি প্রবাসীর বসতঘরে হামলা-ভাঙচুর, মা ও স্ত্রীকে মারধরের অভিযোগ রাজৈরে নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার  রাজৈরে পরকীয়ায় বাধা দেওয়ায় দুই মাসের অন্তসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ। মামলা দায়ের। স্বামীসহ দুইজন গ্রেপ্তার টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২

মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া। 

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৭.৩৭ পিএম
  • ২৪৫ জন পঠিত
মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের রাজৈরের টেকেরহাটের ১নং ব্রীজের পাশে ছয়তলা ভবন বিশিষ্ট আধুনিক মানের  ইউএস মডেল (প্রা) হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার করেছেন মাদারীপুর আসনের সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রণালয়ের স্টান্ডিং কমিটির মেম্বার জাহান্দার আলী মিয়া।  হাসপাতালের চেয়ারম্যান সৈয়দ সোহেল  এর সভাপতিত্ব এ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আধুনিক মানের  সেবার প্রতিশ্রুতি নিয়ে ২০১০ সালে প্রথম যাত্রা শুরু করে এ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারটি । এ হাসপাতালটি ঢাকা ও বরিশালের মধ্যবর্তী স্থান দক্ষিন অঞ্চলের প্রবেশদ্বার  টেকেরহাট বন্দরে  প্রতিষ্ঠিত হওয়ায় আধুনিক চিকিৎসার জন্য এখন আর ঢাকা বা বরিশাল যেতে হবে না।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)দুপুরে রাজৈরের টেকেরহাট ১নং ব্রীজের সামনে হাসপাতালের চত্বরে এই হাসপাতালের চেয়ারম্যান সৈয়দ সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাহান্দার আলী মিয়া।

এসময় উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা বিএনপির সভাপতি ওহাব আলী মিয়া, সাধারণ সম্পাদক কাজী জাহিদুর রহমান লেবু, যুক্তরাজ্য প্রবাসী ও বিএনপির অন্যতম নেতা মেজবা উর রহমান বাবু হাওলাদার, হাসপাতালের ভাইস চেয়ারম্যান সৈয়দ রুবেল, ভাইস চেয়ারম্যান সৈয়দ জুয়েল, জেলা বিএনপির সদস্য জীবন বোস, উপজেলা যুবদলের নেতা মো খায়ের হাওলাদারসহ প্রমূখ। পরে উপস্থিত সকলের বিশেষ মোনাজাত ও দোয়ার মধ্যে দিয়ে শুভ উদ্বোধনের কার্যক্রম শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!