1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। - Madaripur Protidin
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ইতালি প্রবাসীর বসতঘরে হামলা-ভাঙচুর, মা ও স্ত্রীকে মারধরের অভিযোগ রাজৈরে নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার  রাজৈরে পরকীয়ায় বাধা দেওয়ায় দুই মাসের অন্তসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ। মামলা দায়ের। স্বামীসহ দুইজন গ্রেপ্তার টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২

মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি।

  • প্রকাশিত : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ৭.০৭ পিএম
  • ১২০ জন পঠিত
মাদারীপুর প্রতিনিধি
মাদকের কারণে সমাজব্যবস্থা ভেঙে পড়ছে, বিপর্যস্ত হচ্ছে পারিবারিক জীবন। এর প্রভাব পড়ছে রাষ্ট্রের ভবিষ্যতের ওপরও। তাই মাদক নির্মূলে সরকারসহ সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি বাল্যবিবাহ, ভূমিদস্যুতা ও মানব পাচারসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার  আলী জাহান।
রোববার (১১ অক্টোবর) দুপুরে মাদারীপুরের রাজৈর উপজেলার নারারকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নারারকান্দি সুশীল সমাজের উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 জাহান্দার আলী জাহান বলেন, ‘মাদক নিয়ে সরকার ও প্রতিটি পরিবার আতঙ্কের মধ্যে রয়েছে। মাদকের কারণে সমাজব্যবস্থা ভেঙে পড়ছে, পরিবারের অবস্থা শোচনীয় হয়ে উঠছে। এভাবে চলতে থাকলে রাষ্ট্রের ভবিষ্যৎও অন্ধকারের দিকে যাবে। মাদক বন্ধ করতে না পারলে সমাজের বড় ধরনের ক্ষতি হবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
তিনি আরও বলেন, প্রত্যেক মানুষকেই একদিন মৃত্যুবরণ করতে হবে। কে, কীভাবে মারা যাবেন, তা সৃষ্টিকর্তাই জানেন।বিলাই হয়ে মরবেন কেন সমাজে অসংহতি বা অসামাজিক কাজ প্রতিরোধ করে মইরা যাওয়াই ভালো এতে জান্নাত পাবেন। যদিও জান্নাত নিয়ে ঘুরিনা তবে জান্নাতের টিকিট আমার কাছে নাই। সমাজে অন্যায়-অনিয়ম ও অসংগতি প্রতিরোধে সবাইকে সাহসের সঙ্গে এগিয়ে আসতে হবে।
সভায় যুক্তরাজ্যপ্রবাসী রেহান মোল্লার সঞ্চালনায় সভাপতিত্ব করেন মাদারীপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রেজাউল করিম রাজা। এ সময় উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা খাইরুল নেছা, রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম, ওসি তদন্ত কুতুবউদ্দিন,  রাজৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওহাব আলী মিয়া, সাবেক সাধারণ সম্পাদক কাজী জাহিদুর রহমান লেবু,  স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!