মাদারীপুর প্রতিনিধি।মাদারীপুরের রাজৈরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ মুকুল শেখ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গত বৃহস্পতিবার রাজৈর উপজেলার গঙ্গাবর্দ্দী এলাকার আমগ্রাম ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মুকুল শেখ পার্শ্ববর্তী গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাগাট এলাকার শওকত শেখের ছেলে। এ ঘটনায় রাজৈর থানায় মাদক-দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদারীপুর গোয়েন্দা পুলিশের ওসি মোঃ আবু নাইম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন তথ্যের ভিক্তিতে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ মুকুল শেখকে গ্রেপ্তার করা হয়। সে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ব্যবসার সাথে জড়িত।