1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ইরানের ওপর মার্কিন-ইসরায়েলের হামলা প্রতিবাদে মাদারীপুরে উদীচীর মানববন্ধন - Madaripur Protidin
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

ইরানের ওপর মার্কিন-ইসরায়েলের হামলা প্রতিবাদে মাদারীপুরে উদীচীর মানববন্ধন

  • প্রকাশিত : রবিবার, ৮ মার্চ, ২০২৬, ৬.০৮ পিএম
  • ২৮৫ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি:
ইরানের ওপর মার্কিন ও ইসরায়েলের হামলার প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের লেকেরপাড়ের ‘শহীদ কানন চত্ত্বর’ এ প্রতিবাদী সভার আয়োজন করে উদীচীর মাদারীপুর জেলা কার্যালয়।

মানববন্ধনে বক্তারা বলেন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রেসিডেন্ট নেতানিয়াহু উভয়েই নিজ নিজ দেশের আদালতে দন্ডপ্রাপ্ত অপরাধী। তারা মানবতা বিরোধী ও গণহত্যাকারী। এই দুই ব্যক্তি আজ বিশ্ব শান্তির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছেন। জায়নবাদ ও মার্কিন সা¤্রাজ্যবাদ মধ্যপ্রাচ্য শুধু নয় গোটা বিশ্বকে আজকে অনিরাপদ করে তুলেছে।

বক্তাদের অভিযোগ, ‘আজকের দুনিয়ায় ডোনাল্ড ট্রাম্প নয়া হিলারে আবির্ভূত হয়েছেন। যাকে ইচ্ছা হত্যা করছেন, যাকে ইচ্ছা দেশ থেকে তুলে আনছেন। জাতিসংঘ অকার্যকর হয়ে আমেরিকার তাবেদার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এমনি বর্বরতার বিরুদ্ধে সভ্য দাবি করা কোন দেশ যথাযথ প্রতিবাদ পর্যন্ত করছে না। বাংলাদেশ সরকার বা বিরোধী দলগুলো থেকে পর্যন্ত আমেরিকার এই বর্বরতার বিরুদ্ধে জোরালো কোন প্রতিবাদ নেই।’

ইরানে মার্কিন-ইসরায়েলি আগ্রাসনোর তীব্র নিন্দা জানান। দেশে দেশে মার্কিন সা¤্রাজ্যের চক্রান্ত চলে। এই চক্রান্তের কারণে কোন হত্যার বিচার হয় না। আমেরিকা ও ইসরায়েলের এমন অমানবিক হামলার হাত থেকে কোমলমতি শিশুরাও রেহাই পাচ্ছে না। কর্মসূচি থেকে অতি দ্রুত হামলা বন্ধ ঘোষণা করে সারাবিশ্বে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়। পাশাপাশি মার্কিনী আধিপত্য ভেঙে এদেশে শান্তি প্রতিষ্ঠা করার দাবি জানান বর্তমান সরকারের কাছে। এ সময় শিশু ইরা হত্যা ও ১৯৬৬ সালে যশোরে উদীচীর হত্যাকান্ডের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলত শাস্তির দাবি জানান বক্তারা।

মানববন্ধনে বক্তব্য দেন উদীচী’র মাদারীপুর জেলা শাখার সভাপতি ডা. রেজাউল আমিন, সচেতন নাগরিক কমিটি’র জেলা শাখার সভাপতি খান মোহাম্মদ শহীদ, উদীচী’র মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আলাউদ্দিন এলিন, সহসভাপতি আনিসুর রহমান মিন্টু, সদস্য আ জ ম কামালসহ অনেকেই।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!