মাদারীপুরের রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শন করলেন সংসদ সদস্যসহ জেলা প্রশাসন।
সোমবার রাতে রাজৈর উপজেলার পূর্ব সরমঙ্গল সার্বজনীন পুজা মন্ডপ পরিদর্শনে এসে সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করেন সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া, জেলা প্রশাসক মিজ মর্জিনা আক্তার, পুলিশ সুপার ফজলে এলাহী,জেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফারজানা, উপজেলা নির্বাহী অফিসার রোকসানা খাইরুননেছা, ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম,রাজৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওহাব আলী মিয়া, সাবেক সাধারণ সম্পাদক কাজী জাহিদুর রহমান লেবু, এডভোকেট পারভেজ, ইতালী বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি বাবু মেসবাউল হাওলাদার, মাদারীপুর পুজা উদযাপন ফ্রন্ট এর আহবায়ক জীবন বোস, এডভোকেট মফিজুর রহমানসহ অন্যান্যরা। এসময় শৃংখলা ও নিরাপত্তা নিয়ে বক্তব্য রাখেন সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া, জেলা প্রশাসক মিজ মর্জিনা আক্তার পুলিশ সুপার ফজলে এলাহী।
মাদারীপুর পুজা উদযাপন ফ্রন্ট এর আহবায়ক জীবন বোস জানায় মাদারীপুর জেলায় ৪টি উপজেলায় মোট ৪৫৩টি পুজা মন্ডপে শারদীয় দুর্গা পুজা উদযাপিত হচ্ছে। এর মধ্যে শুধু রাজৈর উপজেলায় ২৭৫টি পুজা মন্ডপে শারদীয় দুর্গা পুজা উদযাপিত হচ্ছে।