1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
- Madaripur Protidin
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত : রবিবার, ৮ মার্চ, ২০২৬, ৬.২২ পিএম
  • ২৭৫ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি।।

মাদারীপুরের  রাজৈর উপজেলার উত্তর হোসেনপুর এলাকায়  আবাদি জমি থেকে অবৈধভাবে   ভেকু দিয়ে মাটি কাটার অপরাধে দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৮ মার্চ) বিকাল ৩টার দিকে রাজৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজ শিশিরের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের বাচ্চু মাতুব্বর  ও  সাইমুন (১৯) কে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারায় দোষী সাব্যস্ত করে উত্তর বিদ্যানন্দি হোসেনপুর গ্রামের সহেদ আলী মাতুব্বরের ছেলে বাচ্চু মাতুব্বর (৪৫) কে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং পাইকপাড়া দামেরচর গ্রামের কাইয়ুম মাতুব্বরের ছেলে হেলপার সাইমুন (১৯) কে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হোসেনপুর এলাকায় বিভিন্ন স্থানে অনুমতি ছাড়াই কৃষিজমি ও উঁচু জায়গা থেকে ভেকু দিয়ে মাটি কেটে বিক্রি করা হচ্ছিল। বিষয়টি প্রশাসনের নজরে এলে দ্রুত সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ঘটনাস্থলে মাটি কাটার প্রমাণ পেয়ে তাদের আটক করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, সরকারি নির্দেশনা অমান্য করে অবৈধভাবে মাটি কাটা ও পরিবহন কোনোভাবেই সহ্য করা হবে না। এ ধরনের কর্মকাণ্ড পরিবেশ ও কৃষিজমির জন্য মারাত্মক ক্ষতিকর। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে প্রশাসনের এমন তৎপরতায় স্থানীয়দের মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!