1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে নিরাপদ খাদ্য অধিদপ্তরের অভিযান। ৬ দোকানীর বিরুদ্ধে মামলা। দুই দোকানীকে দুইলক্ষ টাকা জরিমানা। এক অভিযোগকারিকে ২৫ হাজার তাৎক্ষনিকভাবে বুঝিয়ে দেয়া হয়। - Madaripur Protidin
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা

রাজৈরে নিরাপদ খাদ্য অধিদপ্তরের অভিযান। ৬ দোকানীর বিরুদ্ধে মামলা। দুই দোকানীকে দুইলক্ষ টাকা জরিমানা। এক অভিযোগকারিকে ২৫ হাজার তাৎক্ষনিকভাবে বুঝিয়ে দেয়া হয়।

  • প্রকাশিত : রবিবার, ৮ মার্চ, ২০২৬, ৬.২৯ পিএম
  • ২৮৮ জন পঠিত

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি। মাদারীপুরের রাজৈর টেকেরহাটে বন্দরে নিরাপদ খাদ্য অধিদপ্তরের অভিযান চালিয়ে ৬ দোকানীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এদের মধ্যে দুই দোকানীকে দুইলক্ষ টাকা জরিমানা করা হয় এবং এ দুই দোকানী ভ্রাম্যমান আদালতের জরিমানাকৃত টাকা তাৎক্ষনিকভাবে জমা দেওয়ায় ওই দুই দোকানীকে মুক্তি দেয় ভ্রাম্যমান আদালত । সাথে সাথে এক অভিযোগকারিকে জরিমানা ২৫ ভাগ টাকার পরিশোধ করে দেন। আজ শনিবার সকাল ১১ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন মাদারীপুর নিরাপদ খাদ্য অধিদপ্তরের চিফ জুডিশিয়াল ম্যাজিষ্টেট মোঃ এলিয়াম হোসেন। সাথে ছিলেন র‌্যাব-৮ এর এএসপি মোঃ তারিক, প্রশাসনিক কর্মকর্তা আল মামুন, নাজির মোঃ শহীদুল্লাহ, পুলিশ, আনসার সদস্যরা ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি খোন্দকার আবদুল মতিন ।

ভ্রাম্যমান আদালত প্রশাসনিক কর্মকর্তা আল মামুন জানান, টেকেরহাট বন্দরে মুদি দোকান ফটিক ভান্ডার, মদিনা হোটেল, মাছের দোকানদার জামালসহ কয়েকটি মিষ্টি দোকান অভিযান চালানো এবং নিরাপদ খাদ্য আইনের বিভিন্ন ধারায় কয়েকজনকে সর্তক বার্তা, মামলা ও জরিমানা করা হয়। এদের মধ্যে ভেজাল খাদ্যদ্রব্য রাখা ও বিক্রির অভিযোগ স্বীকার করায় মুদি দোকান ফটিক ভান্ডারকে এক লক্ষ টাকা ও উৎপাদিত খাদ্যে রং মেশানো, কাগজপত্র ঠিক না থাকার দোষ স্বীকার করায় মদিনা হোটেল একলক্ষ টাকা জরিমানা করা হয়। শুধু তাই নয়, মুদি দোকান ফটিক ভান্ডার এর বিরুদ্ধে অভিযোগকারিকে তার প্রাপ্য জরিমানার ২৫ শতাংশ ২৫ হাজার তাৎক্ষনিকভাবে বুঝিয়ে দেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!