1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরের শিবচর হাসপাতালে আগুন আতংক : ৬তলা থেকে প্রান বাচাতে আহত-৫ - Madaripur Protidin
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা

মাদারীপুরের শিবচর হাসপাতালে আগুন আতংক : ৬তলা থেকে প্রান বাচাতে আহত-৫

  • প্রকাশিত : সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৪.৪৮ পিএম
  • ২৬৪ জন পঠিত
Screenshot
  মাদারীপুর
 মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগুন আতংকে  রোগী, স্বজন ও কর্মরত স্টাফরা দৌঁড়ে হাসপাতাল থেকে বাইরে বের হন। তাড়াহুড়ো করে ৬ষ্ঠ তলা ভবন থেকে নামতে গিয়ে আহত হয়েছেন ৫ জন।
রোববার (৮ মার্চ) রাত ১০টার দিকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ দূর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আগুনের কোন ঘটনা না পেয়ে সবাইকে আশ্বস্ত করলে প্রায় দুই ঘন্টার পর রোগীরা হাসপাতালের শয্যায় ফিরে যান।
জানা যায়, শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ষ্ঠ তলায় একজন রোগীকে সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন দেয়া হচ্ছিল। এ সময় হঠাৎ করে অক্সিজেন সিলিন্ডার লিকেজ হয়ে বিকট শব্দে দ্রুত গতিতে অক্সিজেন বাইরে বের হতে থাকে। নিমিষেই হাসপাতালের ৬ষ্ঠ তলার মহিলা ওয়ার্ড অন্ধকার হয়ে পড়ে। আগুন লাগার ভয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগী ও তাদের স্বজনরা দৌড়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে যায়। তাড়াহুড়ো করে নামতে গিয়ে আহত হয়েছেন অন্তত ৫জন।
খবর পেয়ে হাসপাতালের আরএমও ডাঃ ইব্রাহিম হোসেন ঘটনাস্থলে ছুটে আসেন। রাত সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুনের কোন আলামত না দেখতে পেয়ে প্রকৃত ঘটনা পর্যবেক্ষন করে রোগী ও স্বজনদের আশ্বস্ত করলে রাত ১১টার দিক রোগীরা আসনে ফিরে যান।
মাদারীপুরের শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তপন কুমার ঘোষ জানান, আগুন লাগার আতঙ্কে রোগী ও স্বজনরা দ্রুত হাসপাতাল ত্যাগ করেন।তবে, বড় কোন ধরনের দুর্ঘটনা ছাড়াই পরিস্থিতি স্বাভাবিক হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!