1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে সালিশ বৈঠকে বৃদ্ধকে কুপিয়ে হত্যা - Madaripur Protidin
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজৈরে সালিশ বৈঠকে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ১.২৩ পিএম
  • ২০০ জন পঠিত

রাজৈর(মাদারীপুর) প্রতিনিধি। পুত্রার (মেয়ের স্বামীর ভাই) বাড়ীঘরে চুরির ঘটনায় সালিশ করতে গিয়ে রাজৈরে প্রতিপক্ষের হাতে খুন হয়েছে জাকির শেখ(৫৫) নামে এক বৃদ্ধ। মঙ্গলবার সকাল ১০টার দিকে এ খুনের ঘটনা ঘটে মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের আমগ্রাম মধ্যপাড়া এলাকায়। সালিশীর সময় বাকতিন্ডার একপর্যায়ে উত্তেজিত প্রতিপক্ষ মজিদ খান ও ছেলেরা ধারালো অস্ত্র দিয়ে এলাপাতারি কুপিয়ে জাকির হোসেনের মারাত্মক জখম করে । স্বজনরা মুমুর্ষ অবস্থায় জাকির শেখকে রাজৈর হাসপাতালে আনে । এসময় কর্তব্যরত ডাক্তার আল ইয়াসা জানান, হাসপাতালের আনার পুর্বেই তার মৃত্যু হয়েছে। নিহত জাকির শেখ উপজেলার মজুমদারকান্দি গ্রামের নুর ইসলাম শেখের পুত্র। তিনি রাজৈরে বাস্ট্যান্ডে ফল ব্যবসায়ি ছিল। জাকির শেখ নিহত হয়েছে এ খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত গ্রামবাসী প্রতিপক্ষ মজিদ খানের ঘরসহ চারটি ঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয় এবং কয়েকটি ঘর ভাংচুর করে । খবর পেয়ে এএসপি সার্কেল সালেহউদ্দিন ও ওসি আমিনুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

পুলিশ, নিহতের স্বজন ও স্থানীরা জানায়, সোমবার রাতে আমগ্রাম মধ্যপাড়া এলাকা পুত্রা সোহেল শেখের বাড়ীর ঘর চুরি হয় । এ চুরির ঘটনাকে কেন্দ্র করে আজ মঙ্গলবার সকালে সালিশ বৈঠক বসে । মেয়ের জামাই রাসেল শশুর জাকির হোসেনকে সালিশ বৈঠকে ডেকে নেয়। সালিশীর এক পর্যায়ে বাকতিন্ডার একপর্যায়ে উত্তেজিত প্রতিপক্ষ মজিদখান ও তার ছেলেরা ধারালো অস্ত্র দিয়ে উপুর্যপুরি কুপিয়ে জাকির হোসেনকে মারাত্মক জখম করে এবং তার মৃত্যু হয়।

ওসি আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনি। ইতোমধ্যে পুলিশের উর্ধতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন । পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর ১টা) মামলা দায়ের হয়নি।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!