1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক - Madaripur Protidin
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

  • প্রকাশিত : শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৮.২৮ এএম
  • ২১৩ জন পঠিত
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান মাশুক জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায়  বলেছেন, ‘সাংবাদিকরা সমাজের আয়না। আমরা যেমন আয়নায় নিজেদের মুখ দেখতে পাই, তেমনি আপনাদের লেখনীর মাধ্যমে সমাজের বাস্তব চিত্র দেখতে পাই। দুষ্টের দমনে আপনাদের কলম তরবারির মতো ব্যবহার করতে হবে।’
বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে মাদারীপুর জেলা পরিষদ সভাকক্ষে জেলা পরিষদের আয়োজনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খোন্দকার মাশুকুর রহমান মাশুক বলেন, ‘আপনাদের লেখনী ও বস্তুনিষ্ঠ সংবাদ সমাজের আয়না। আপনারা যেকোনো পরিস্থিতিতে সত্য উন্মোচনের মাধ্যমে গণতান্ত্রিক মূল্যবোধ ও সমাজের প্রতিচ্ছবি তুলে ধরেন। পেশাগত দায়িত্ব পালনে আপনাদের অসীম সাহসিকতা প্রশংসনীয়। আশা করি, ভবিষ্যতেও আপনারা নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবেন।’
তিনি আরও বলেন, ‘আমার বিষয়ে কোনো কিছু শুনলে আগে আমাকে জিজ্ঞেস করবেন। আমি যদি উত্তর দিতে না পারি, সেক্ষেত্রে আপনারা যা লিখবেন, আমি তা সাদরে গ্রহণ করব। আমি মনে করি, সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা আমাকে সঠিক পথে পরিচালিত করবে।’
মতবিনিময় সভায় সিনিয়র সাংবাদিক মাহবুবুর রহমান বাদল, এম. আর. মুর্তজা, এস এম রাসেল, মঞ্জুর হোসেন, ফরিদ উদ্দিন মুপ্তি, মো. মহসিন তালুকদার ও শরিফ মো. ফায়েজুল কবির,  সাংবাদিক কাজল খান, বেলাল রিজভী, সুজন হোসেন রিফাত,  মো. আনোয়ার হোসেন হাওলাদার, মো. হাবিবুর রহমান সুমন, তাজুল মাতুব্বর, মো. জসিম গৌড়া, আরাফাত হাসান, সাগর হোসেন তামিম, আরিফুর রহমান, সহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!