1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত - Madaripur Protidin
রবিবার, ২৪ মে ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত রাজধানীর জোয়ার সাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট পদ্মার বুকে চরাঞ্চলের মানুষের অনিশ্চয়তার লড়াই মাদারীপুরের শিবচরে মানবপাচার মামলায় পুত্রবধু ও শশুর গ্রেফতার

মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : রবিবার, ২৪ মে, ২০২৬, ৭.৩৬ এএম
  • ১৫ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি। দুর্নীতি    বিরোরোধী সামাজিক আন্দোলন জোরদার করতে
সনাকের আয়োজনে স্বেচ্ছাসেবী নাগরিক সংগঠনের সাথে মাদারীপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মাদারীপুর, গত বৃহস্পতিবার: স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন জোরদার করতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এবং টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), মাদারীপুর পৌরসভা সম্মেলন কক্ষে মাদারীপুরের স্থানীয় স্বেচ্ছাসেবী নাগরিক সংগঠনগুলির সাথে একটি মতবিনিময় সভার আয়োজন করে। বর্তমান বিশে^ টেকসই উন্নয়ন নিশ্চিত করতে শুধু অর্থনৈতিক অগ্রগতি নয়, বরং ন্যায্যতা, সামাজিক ন্যায়বিচার, আইনের শাসন এবং কার্যকর প্রাতিষ্ঠানিক সুশাসন অপরিহার্য। সামাজিক ইতিবাচক পরিবর্তন ও উন্নয়ন প্রক্রিয়ায় স্থানীয় সংগঠনগুলি ব্যাপক ভূমিকা পালন করে থাকে। এছাড়া জাতিসংঘ কর্তৃক গৃহীত ২০৩০ সালকে সামনে রেখে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সমাজের সকলের ঐক্যবদ্ধ প্রয়াস জরুরী। বাংলাদেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশেষ করে সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহে সুশাসনের চ্যালেঞ্জ বিদ্যমান। যেমন- স্বচ্ছতার অভাব, জবাবদিহিতার ঘাটতি এবং নাগরিক অংশগ্রহণের সীমাবদ্ধতা প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিতকরণকে ব্যাহত করছে যা নাগরিক সেবা প্রাপ্তির অন্যতম অন্তরায়। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় স্বেচ্ছাসেবী নাগরিক সংগঠকদের সচেতন, দক্ষ ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠনিক সুশাসন প্রতিষ্ঠায় স্থানীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ অংশীজন হিসেবে কাজ করছে। দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অংশ হিসেবে প্রাতিষ্ঠানিক সুশাসনের চর্চা বাস্তবায়নের মাধ্যমে সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহকে জবাবদিহি ও দায়বদ্ধ করার ক্ষেত্রে জনগণের ক্ষমতায়ন ও সক্ষমতা বৃদ্ধির ওপর সনাক ও টিআইবি বিশেষ গুরুত্ব আরোপ করে থাকে। এরই অংশ হিসেবে একটি দুর্নীতিমুক্ত, জবাবদিহি ও জনগণের কাছে দায়বদ্ধ রাষ্ট্র ও সরকার কাঠামোর আকাক্সক্ষায় সনাক, ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) ও অ্যাকটিভ সিটিজেন গ্রুপসমূহের (এসিজি) পাশাপাশি অন্যান্য নাগরিক সংগঠন ও নেতৃত্বকে সুশাসন প্রতিষ্ঠার দাবিতে সামিল করার মাধ্যমে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন জোরদারের পাশাপাশি টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিত করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। এই প্রেক্ষাপটে স্বেচ্ছাসেবী নাগরিক সংগঠকদের সক্ষমতা বৃদ্ধি ও সুশাসন প্রতিষ্ঠা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (ঝউএং) অর্জনে কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে সনাক, মাদারীপুর এই মতবিনিময় সভার আয়োজনে করে।
মতবিনিময় সভায় সভাপতিা বক্তব্যে সনাক মাদারীপুরের সভাপতি খান মো. শহীদ বলেন, বাংলাদেশে সামাজিক মূল্যবোধের অবক্ষয়, শিক্ষা ব্যবস্থার ক্ষয়িষ্ণুতা, আইনের শাসনের অভাব এবং অকার্যকর রাষ্ট্রীয় দুর্নীতি দমন ব্যবস্থা দুর্নীতির বিস্তারের জন্য দায়ী। তিনি বলেন, দুর্নীতির কারনে একদিকে সমাজ ও রাষ্ট্রের টেকসই উন্নয়ন যেমন ব্যাহত হচ্ছে, তেমনি ধ্বংস হচ্ছে সামাজিক ও মানবিক মূল্যবোধ এবং জাতি গঠন প্রক্রিয়া হচ্ছে মারাত্বকভাবে ব্যাহত। তিনি দুদক সংস্কারের মাধ্যমে দুর্নীতি দমন ব্যবস্থা শক্তিশালীকরনের উপর গুরাত্বারোপ করেন এবং দুর্নীতি প্রতিরোধে স্থানীয় পর্যায়ে স্বেচ্ছাসেবী নাগরিক সংগঠনগুলিকে আরও কার্যকরী ও সমন্বিত ভূমিকা রাখার আহ্বান জানান। সভায় অংশ নেয়া বিভিন্ন স্বেচ্ছাসেবী নাগরিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের উপর জোরদেন। মতবিনিময় সভার মাধ্যমে নাগরিক সংগঠকবৃন্দ দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে টিআইবি’র অভিজ্ঞতা সম্পর্কে অবগত হন।

আলোচনায় উঠে আসে দুর্নীতি ও এর ক্ষতিকর প্রভাব, তথ্য অধিকার আইন (২০০৯) ও প্রাতিষ্ঠানিক সুশাসন, দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় স্বেচ্ছাসেবী নাগরিক সংগঠনের কার্যকর ভূমিকা এবং করণীয়। সংগঠনগুলি দুর্নীীতিরোধে তাদের অভিন্ন দৃষ্টিভঙ্গী প্রকাশ করেন এবং একসাথে কাজ করতে ঐক্যমত পোষণ করেন। টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিতকরণে মাদারীপুরের সচেতন নাগরিক সংগঠনগুলির কর্মপন্থা ও সনাকের কার্যক্রমের সাথে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং কৌশল নির্ধারনে সভায় তাদের মূল্যবান মতামত ব্যক্ত করেন। বক্তাগণ বলেন, দুর্নীতি রুখতে হলে আমাদের স্থানীয় পর্যায় থেকে সোচ্চার হতে হবে, জনগনকে সচেতন করতে হবে, শিক্ষার্থী ও তরুন প্রজন্মের মধ্যে নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে হবে এবং প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক কার্যক্রমে জনতদারকী বৃদ্ধি করতে হবে। সভায় দুর্নীতির বিরুদ্ধে স্থানীয় প্রতিরোধ ব্যবস্থা জোরদারে স্থানীয় সংগঠন ও সংবাদ মাধ্যমগুলির নিয়মিত অনুসন্ধানী, বস্তনিষ্ট প্রামানিক প্রতিবেদন প্রকাশ, মতবিনিময় ও প্রতিকারের জন্য ব্যবস্থাগ্রহণে কার্যক্রম ও সমন্বয়ের গুরুত্ব তুলে ধরা হয়।

দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের পথযাত্রায় সমমনা নাগরিক সংগঠনগুলির একীভূত কার্যক্রম ও নেটওয়ার্কিং কৌশলের রূপরেখা তৈরী করা প্রয়োজন বলে মত প্রকাশ করা হয়। সভায় প্রস্তাব করা হয়, স্থানীয় সকল সংগঠনকে নিয়ে দুর্নীতিবিরোধী একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলা যেতে পারে। পরিশেষে, এই সভা স্থানীয় পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠায় স্বেচ্ছাসেবী নাগরিক সংগঠকদের অংশগ্রহণ বৃদ্ধি, গ্রোথিত দুর্নীতিবিরোধী চেতনা, কার্যক্রম গ্রহণ ও প্রচারনায় সক্ষমতা সমৃদ্ধিকরণ এবং পথপ্রদর্শনের সম্প্রসারণ ঘটানোর প্রত্যাশা রাখে। সমাপনী বক্তব্যে সনাক সভাপতি এনায়েত হোসেন নান্নু দুর্নীতি রোধে সকলকে এক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং অদ্য সভায় অংশগ্রহণের জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!