1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
“ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত - Madaripur Protidin
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

“ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত

  • প্রকাশিত : সোমবার, ১৫ জুন, ২০২৬, ১.৫৪ পিএম
  • ২৫ জন পঠিত

মাদারীপুর, ১৪ জুন ২০২৬ (রবিবার): শিশুদের ঝুঁকিপূর্ণ কাজ থেকে সরিয়ে নেওয়ার লক্ষ্যে বাংলাদেশ তথা বিশ্বব্যাপী সচেতনতা সৃষ্টিতে সচেতন নাগরিক কমিটি (সনাক), মাদারীপুর ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’ উদ্যাপন উপলক্ষে ১৪ জুন ২০২৬, সকাল ১০.০০ টায় মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমী, পুরান কোর্টমোড়, গোলচত্বরে মানববন্ধন-এর আয়োজন করে। দিবসটির ২০২৬ সালের প্রতিপাদ্য হলো: “শিশুশ্রমকে লাল কার্ড দেখাই: শিশুর ন্যায্য অধিকার নিশ্চিত করি, প্রাপ্তবয়স্কদের জন্য উপযুক্ত কর্মসংস্থান গড়ি”। উক্ত মানববন্ধনে টিআইবির অনুপ্রেরণায় গঠিত সনাকের সদস্যবৃন্দ, ইয়েস গ্রুপের সদস্য, অ্যাকটিভ সিটিজেন প্রুপ (এসিজি) সদস্য, বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীবৃন্দ, সমমনা বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ, জেলার বিভিন্ন পেশা ও সমাজের নাগরিক প্রতিনিধিগণসহ ৬৮ জন (নারী: ২৪) নাগরিক অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীগন সম্মিলিত কন্ঠে শিশুদের ঝুঁকিপূর্ণ কাজ থেকে সরিয়ে নেওয়ার দাবি করেন।

দিবসটি উদ্যাপনের মধ্যদিয়ে টিআইবি’র উদ্যোগ, বাংলাদেশে শিশুশ্রম প্রতিরোধে শক্তিশালী আইন ও নীতি প্রণয়ন এবং কঠোর প্রয়োগ, শিশুদের ঝুঁকিপূর্ণ কাজ থেকে সরিয়ে নেওয়া, উন্নত তথ্য ব্যবস্থাপনা ও তদারকি ব্যবস্থা গড়ে তোলা এবং আন্তর্জাতিক বাণিজ্যে স্বচ্ছতা ও দায়িত্বশীল ভূমিকা পালনে গুরুত্বারোপ করেছে। বাংলাদেশে সাধারনত শিশুরা রাস্তায় পণ্য ফেরি, কারখানায় শ্রমিকের কাজ এবং বিশেষভাবে বর্জ্য সংগ্রহ ও পুনঃপ্রক্রিয়াজাতকরণের কাজে নিয়োজিত থাকে। দিবসটিতে বর্জ্য ব্যবস্থাপনা খাতে শিশুশ্রমের ব্যবহার নিষিদ্ধের দাবি করা হয় এবং শিশু শ্রম নিরসনে অপ্রাতিষ্ঠানিক খাতের আধিপত্য, দারিদ্র্য ও সুশাসনের ঘাটতি দূর করতে কাঠামোগত সংস্কারের আহ্বান জানানো হয়। প্রত্যাশা করা হয় যে, এই মানব বন্ধন জনসচেতনতা সৃষ্টি ও বৃহত্তর পরিসরে নীতি পরিবর্তনে সহায়ক হবে।

উপরোক্ত প্রেক্ষাপটে শিশুশ্রম নিরসনে জনসচেতনতা তৈরি করা, বিদ্যমান আইন ও নীতি সংস্কার, নীতি গ্রহণ এবং দাবি উত্থাপনের উদ্দেশ্যে সংশ্লিষ্ট অংশীজনের জন্য মানববন্ধনের মাধ্যমে টিআইবি প্রণীত সুপারিশসমূহ তুলে ধরা হয়, যেমন- শিশুশ্রম নিরসনে জাতীয় কর্মপরিকল্পনা দ্রুত হালনাগাদ করা, বর্জ্য ব্যবস্থাপনা খাতে শিশুশ্রম নিরসনের সুনির্দিষ্ট পদক্ষেপ অন্তর্ভুক্তকরণ, শিশু শ্রমিকদের আর্থ-সামাজিক অবস্থা মূল্যায়ন সাপেক্ষে বিকল্প কর্মকৌশল প্রণয়ন ও বাস্তবায়ন, স্বাস্থ্যঝুঁকিতে পড়া শিশুদের স্বাস্থ্য সুরক্ষার কৌশল নির্ধারণে গবেষনা, বর্জ্য পুনঃপ্রক্রিয়াজাতকরণকে শিশুদের জন্য নিষিদ্ধ ঝুঁকিপূর্ণ কাজের তালিকায় যুক্ত করা এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সক্ষমতা বাড়ানো, শিশুশ্রমের বিষয়টি নজরদারির জন্য সিটি কর্পোরেশন ও পৌরসভাকে ক্ষমতায়ন ও ওয়ার্ড-ভিত্তিক তদারকি, শিশুশ্রমের ক্ষতিকর দিকগুলো নিয়ে ওয়ার্ডের বাসিন্দা এবং পিসিএসপির জন্য সচেতনতামূলক প্রচারণা চালানো;

শিশুশ্রম নিরসন সংশ্লিষ্ট আইন ও নীতিমালা লঙ্ঘনের জন্য শাস্তিমূলক ব্যবস্থার বিধান যুক্ত করে পিসিএসপি নিবন্ধনের শর্তাবলী আরও বিস্তৃত করা, বর্জ্য ব্যবস্থাপনা খাতে শিশুশ্রমের বিষয়ে আলাদা হটলাইন চালুকরন; বিশেষায়িত শিশুশ্রম পর্যবেক্ষণ ইউনিট গঠন করা; শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিদ্যমান শিশুশ্রম পর্যবেক্ষণ ইউনিট এবং জাতীয় শিশুশ্রম কল্যাণ পরিষদকে সমন্বয়ের দায়িত্ব প্রদান করা; শিশুশ্রম নির্মূলে শ্রম আইন, ২০০৬ প্রয়োগ করা, বর্জ্য ব্যবস্থাপনা খাতে শিশুশ্রম সম্পূর্ণরূপে নির্মূল করার লক্ষ্যে জনগণকে সচেতন করতে ব্যাপকভাবে প্রচারণা কার্যক্রম গ্রহণ করা।

দিবসটি উপলক্ষে সনাক সভাপতি খান মো. শহীদ বলেন, বাংলাদেশে শিশুশ্রম নিয়ে অনেকদিন যাবৎ সরকারি ও বেসরকারিভাবে কাজ করা হচ্ছে, কিন্তু এখনও দেখা যায়, শিশুশ্রম বন্ধ হচ্ছেনা। বিশেষ করে বিভিন্ন কলকারখানা, বাসা-বাড়ী, ব্যবসা প্রতিষ্ঠানে ও বর্জ্যব্যবস্থাপনা খাতে শিশুদের ব্যবহার করা হচ্ছে, যা অমানবিক। ফলস্বরূপ, শিশুরা তাদের স্বাভাবিক সুযোগ, বিকাশ তথা মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এভাবে আন্তর্জাতিক শিশু অধিকার আইনগুলি লঙ্ঘিত হচ্ছে। আমরা সকলেই শিশুশ্রমের নিরসন চাই। রাষ্ট্রের কাছে আমাদের দাবি, ঝুঁকিপূর্ণ শিশুশ্রম থেকে শিশুকে রক্ষায় এগিয়ে আসতে হবে। সনাক সহ-সভাপতি এনায়েত হোসেন নান্নু বলেন, আন্তর্জাতিক শ্রম আইন লঙ্ঘন করে শিশুদের ঝুঁকিপূর্ণ শ্রমে নিযুক্ত করা বেআইনি এবং অমানবিক; তাই বর্জ্যব্যবস্থাপনাসহ সকল খাতে শিশুশ্রম প্রতিরোধ করতে হবে।

সনাক সদস্য কুমার লাভলু বলেন, শিশুদের নিরাপত্তা, শিক্ষা ও বিকাশের সুযোগ নিশ্চিত করতে হবে। অনগ্রসর শিশুদের প্রতি বিশেষ গুরুত্বারোপ করতে হবে এবং সর্বোপরি বৈষম্য দূর করতে হবে। বক্তাগন একটি বৈষম্যমুক্ত ও দুর্নীতিমুক্ত ব্যবস্থার মধ্যদিয়ে শিশুশ্রম রোধ ও শিশুদের অধিকার প্রতিষ্ঠার জোর দাবি জানান। মানববন্ধনে সনাক সহ-সভাপতি আন্না আক্তার ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-এর উপর টিআইবি প্রণীত ধারনাপত্র পাঠ করেন। সম্মিলিত অংশগ্রহণকারীগন এই মহতী উদ্যোগের জন্য টিআইবিকে ধন্যবাদ জ্ঞাপন করেন। মানববন্ধন শেষে দিবসটি উপলক্ষে নাগরিকদের মধ্যে টিআইবি প্রণীত ধারনাপত্র বিলি করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!