1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরের শিবচরে জ্বালানী তেল মজুদ করার অভিযোগে দোকান মালিককে জরিমানা - Madaripur Protidin
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাদারীপুরের শিবচরে জ্বালানী তেল মজুদ করার অভিযোগে দোকান মালিককে জরিমানা

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৮.৩৪ পিএম
  • ১৮৬ জন পঠিত
Screenshot

মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুরের শিবচরে পেট্রোল মজুদ করে বেশি দামে বিক্রির অভিযোগে এক দোকান মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার দ্বিতীয় খ- ইউনিয়নের নদীরপাড় বাজারে এ অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ. এম. ইবনে মিজান উপজেলায় জ্বালানী তেলের খুচরা বিক্রেতাদের দোকানগুলোতে অভিযান চালায়। সেসময় মেজবা স্টোর নামের একটি দোকানে পেট্রোল মজুদ রেখে অতিরিক্ত দামে বিক্রির প্রমাণ পাওয়ায় তিনি নিজেই মোবাইল কোর্ট বসিয়ে দোকান মালিককে ৫ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া অভিযান চলাকালে দোকানে থাকা প্রায় ৪০ লিটার পেট্রোল জব্দ করা হয়। এর আগে আরও দুটি দোকান থেকে প্রায় ৬০ লিটার পেট্রোল জব্দ করা হয়। জব্দকৃত এসব পেট্রোল পরে ন্যায্যমূল্যে মোটরসাইকেলসহ স্থানীয় পেট্রোলচালিত যানবাহনে সরবরাহ করা হয়েছে।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ. এম. ইবনে মিজান বলেন, আমরা প্রায় ১০০ লিটার পেট্রোল উদ্ধার করেছি, যা ন্যায্যমূল্যে বিক্রি করা হয়েছে। এছাড়া পেট্রোল মজুদ করে অতিরিক্ত দামে বিক্রির অপরাধে একজনকে জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কেউ জ্বালানী তেলের মজুদ করলে তথ্য দিয়ে উপজেলা প্রশাসনকে সহযোগীতা করার অনুরোধ করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!