1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে  পুত্রবধূকে তাড়ানোর চেষ্টা - Madaripur Protidin
রবিবার, ১০ মে ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত রাজধানীর জোয়ার সাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট পদ্মার বুকে চরাঞ্চলের মানুষের অনিশ্চয়তার লড়াই মাদারীপুরের শিবচরে মানবপাচার মামলায় পুত্রবধু ও শশুর গ্রেফতার মাদারীপুর ও রাজৈরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন ও বৈশাখী মেলার উদ্বোধন র‌্যাব-৪ এর অভিযানে ভোজ্যতেল মজুদে বিভিন্ন অনিয়মের কারণে ১টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা ঢাকা মহানগরীর জুরাইনে খাদ্যদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর অভিযানে বিপুল পরিমানে ওএমএস চাউল ও আটা উদ্ধার

মাদারীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে  পুত্রবধূকে তাড়ানোর চেষ্টা

  • প্রকাশিত : বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৫.২৮ পিএম
  • ১৫৯ জন পঠিত
Screenshot

মাদারীপুর

মাদারীপুরের রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুত্রবধূকে তাড়ানোর অভিযোগ উঠেছে শশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। পুত্রবধুর অপরাধ সে প্রেম করে বিয়ে করেছে। বিয়েরপরই ছেলেকে বিদেশে পাঠিয়ে পুত্রবধূকে বাড়ি থেকে তাড়ানোর চেষ্টার করে। এরই জেরে বাজি ফোটানোর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গৃহবধূর বাবার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এ ঘটনার তিনদিন পার হলেও মামলা নেয়নি পুলিশ।

সোমবার (২৩ মার্চ) সকালে রাজৈর থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দেন ওই গৃহবধূর ভাই নূর মোহাম্মদ লাবিন শেখ। এর আগে রোববার রাতে রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের বাসাবাড়ি এলাকায় হামলার ঘটনা ঘটে।

পুলিশ, ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই বছর আগে প্রেমের সম্পর্কে জড়িয়ে বাসাবাড়ি এলাকার সালাম শেখের মেয়ে নাসরিন আক্তারকে বিয়ে করেন প্রতিবেশী শামচু শেখের ছেলে তামিম শেখ। এ নিয়ে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। একপর্যায়ে মেয়ের পরিবার মেনে নেয়। তবে বিবাহ বিচ্ছেদ ঘটানোর চেষ্টা চালাতে থাকে ছেলের পরিবার। বিয়ের এক বছর পর নাসরিন ও তামিমের সংসারে একটি পুত্র সন্তানের জন্ম হয়। পরে শালিস বৈঠকের মাধ্যমে শিশু সন্তানসহ পুত্রবধূকে বাড়িতে তুলে নেয় তামিমের পরিবার। এরপর তামিম ইতালি চলে গেলে নাসরিনের ওপর শুরু হয় শ্বশুরবাড়ির নির্যাতন। সহ্য করতে না পেরে নিজ বাবার বাড়িতে বসবাস শুরু করেন নাসরিন।

গত রোববার সন্ধ্যায় ঈদ উপলক্ষে নাসরিন তার বাবার বাড়ির উঠানে বাজি ফোটান। এ নিয়ে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নাসরিনের বাবার বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে শ্বশুর সামচু শেখের লোকজন। এ সময় বাধা দেওয়ায় পিটিয়ে আহত করা হয় নাসরিন বেগম, তার ভাই লামিম শেখ, ইয়াসিন শেখ ও মা শরীফা বেগমকে। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় সোমবার থানায় লিখিত অভিযোগ করলেও মামলা দায়ের করেনি পুলিশ।

ভুক্তভোগী নাসরিন বেগম বলেন, আমার এক বছর বয়সী ছেলেকে মেরে ফেলার জন্য চেষ্টা চালাচ্ছে। এই উদ্দেশেই হামলা চালিয়েছে। কারণ, আমার বাচ্চাটা না থাকলে তালাক দেওয়া সহজ হবে। আমার শ্বশুর-শাশুড়িসহ ওই বাড়ির লোকজন চায় না যে তামিমের সঙ্গে আমি সংসার করি। এর আগেও বাচ্চা পেটে থাকতে নষ্ট করতে বলেছিল। আমি এর কঠোর বিচার চাই।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!