1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি - Madaripur Protidin
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান 

মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি

  • প্রকাশিত : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১০.১৪ পিএম
  • ৩৪২ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি। মাদারীপুরের  একটি গ্রামীন বাজারে ৬টি স্বর্ণের দোকানে দুর্র্ধষ চুরির ঘটনা ঘটেছে।   শনিবার (১৮ এপ্রিল) ভোররাতে মাদারীপুর সদর উপজেলার হাউসদি বাজারের স্বর্ণকার পট্টিতে এ ঘটনা ঘটে।

হাউসদী বাজারের স্বর্ন ব্যবসায়ি  ভুক্তভোগীরা জানান, প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান   স্বর্ণ ব্যবসায়ীরা। আজ শনিবার ভোররাতে একদল মুখোশধারী সংঘবদ্ধ চোরেরদল বাজারের একজন প্রত্যক্ষদর্শীকে   বেঁধে রেখে তালা কেটে প্রথমে  নিউ প্রিয়াংকা জুয়েলার্সে প্রবেশ করে মালামাল লুটে নেয়  । এসময়   পাশের আরও পাঁচটি দোকান থেকেও একই ভাবে  লুট করে নিয়ে যায় স্বর্ণালংকার ও নগদ টাকা। এমনকি স্বর্ণের দোকানে থাকা সিন্ধুকও নিয়ে যায় চোরচক্র। এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

Screenshot

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানায়,    সেন্টু মালোর ভাগ্যশ্রী জুয়েলার্স থেকে ৩০ ভরি স্বর্ণ, প্রায় ৫শ’ ভরি রুপা এবং নগদ ১ লাখ টাকা   পরিমল মালোর নিউ প্রিয়াঙ্কা জুয়েলার্স থেকে আড়াই ভরি স্বর্ণ, প্রায় ১ কেজি রুপা ও নগদ ৯৫ হাজার টাকা , গৌতম মালোর শ্রী শ্রী জগদীশ ঠাকুর জুয়েলার্স থেকে প্রায় ৫৫ ভরি রুপা ,  স্বদেব মন্ডলের নিউ কনিকা জুয়েলার্স থেকে ১ ভরি স্বর্ণ, ৭০ ভরি রুপা ও ৪০ হাজার টাকা,   ভরত মালোর মা লক্ষ্মী গহনালয় থেকেও প্রায় ৭ ভরি রুপা,   বিদ্যুৎ মন্ডলের নিউ নারান জুয়েলার্স থেকে আনুমানিক সাড়ে ৫ লাখ টাকার মালামাল নিয়ে যায় চোরের দল।

এছাড়াও জিয়া হাওলাদারের জিয়া স্টোর নামের মুদি দোকান থেকে প্রায় ৫ লাখ টাকার সিগারেট ও নগদ ৫০ হাজার টাকা লুট হয়েছে।

হাউসদি বাজারের ব্যবসায়ী আজগর হাওলাদার বলেন, এ বাজারে বেশ কয়েক দিন ধরে পাহারাদার নেই। পাহারাদার না থাকার সুযোগটা চোরেরা  নিয়েছে।

ক্ষতিগ্রস্ত নিউ প্রিয়াঙ্কা জুয়েলার্স মালিক পরিমল মালোর বলেন, ‘প্রতিদিনের মতো কাজ শেষ করে    দোকান বন্ধ করে রাতে আমরা বাসায় যাই। সকালে হঠাৎ করে শুনি আমাদের দোকানে চুরি হয়েছে। দোকানে থাকা সব মালপত্র ও নগদ টাকা নিয়ে গেছে চোরের দল।’ পুলিশের টহল অব্যাহত থাকলে এমন ঘটনা ঘটত না। এখন আমরা বাজারের ব্যবসায়ীরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে আছি।

Screenshot

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, স্বর্ণের দোকানের মালামাল খোয়া যাবার ঘটনা খতিয়ে দেখা  হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে । তবে এসময় দোকানেও কোন লোক ছিল না । বাজারেও কোন লোকজন  ছিল না।  এ টা ডাকাতি নয় চুরির ঘটনা ঘটেছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!