1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুর জুয়া খেলা ও মাদক খাওয়া নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু আটক ১ - Madaripur Protidin
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন

মাদারীপুর জুয়া খেলা ও মাদক খাওয়া নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু \ আটক ১

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০, ৬.৪১ পিএম
  • ১৩২৮ জন পঠিত

টেকেরহাট ও মাদারীপুর প্রতিনিধি।
ঈদের পরের দিন মঙ্গলবার রাতে জুয়া খেলা ও মাদক খাওয়া নিয়ে সংঘর্ষে বুধবার রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাসেল ঘরামী (২৬) নামে এক যুবকের মুত্যু হয়েছে। এই ঘটনায় বুধবার রাতে সদর মডেল থানা পুলিশ নিহত রাসের চাচাতো ভাই কামাল ঘরামীকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের চাপাতলী গ্রামের ঘরামী বাড়ী। নিহত রাসেল একই এলাকার দেলোয়ার ঘরামীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের চাপাতলী গ্রামে ঈদের পরের দিন মঙ্গলাবার রাতে বাড়ীর পাশে বাগানে বসে রাসেলসহ কয়েকজন মাদক সেবন করে জুয়া খেলছিল। এসময় রাসেলের চাচাতো ভাই জাহিদ জুয়া খেলাকে বাঁধা দিলে রাসেল ও তার জুয়া খেলার সদস্যরা জাহিদকে মারধর করে। পরে জাহিদ বাড়িতে গিয়ে আটক কামালসহ বাড়ির অন্যান্য ভাইদের নিয়ে জুয়া খেলার স্থানে আসলে জুয়া খেলার অন্য সদস্যরা দৌড়ে পালিয়ে গেলেও রাসেল ঘটনাস্থলেই দাড়িঁয়ে থাকে। এসময় রাসেলের চাচাতো ভাইরা রাসেলকে মারধর করে। এতে রাসেল আহত হলে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা দেয় হয় এবং রাসেলের অবস্থার অবনতি হলে বুধবার রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মধ্য রাতে রাসেলের মুত্যু হয়। এ ঘটনায় রাসেলে পিতা বুধবার রাতে সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। এরপর রাতেই চাপাতলী এলাকা থেকে মন্নাত ঘরামী ছেলে কামাল ঘরামীকে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে।

নিহত রাসেলের পিতা দেলোয়ার ঘরামী জানান, আমার ছেলেকে যারা আঘাত করে মেরে ফেলেছে আমি তাদের বিচার চাই।
নিহত রাসেলের চাচাতো ভাই মকবুল হোসেন জানান, মাদক বা জুয়ার কোন ঘটনা এখানে ঘটেনি, জমি সংক্রান্ত বিষয় নিয়ে এই ঘটনা ঘটেছে। পরিকল্পিতভাবে রাসেলকে হত্যা করা হয়েছে। তাছাড়া বাবার কাছে টাকা চাইতেই পারে বা মাদক খেতে পারে তাই বলে তাকে কেউ মেরে ফেলবে এটাতো কারো অধিকার নাই।

মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ বদরুল আলম মোল­া জানান, আমরা প্রাথমিক অবস্থায় যেটা জেনেছি নিহত ছেলেটি মাদক সেবন করতো এবং ওইদিন জুয়া খেলা নিয়েও একটি মারামারি হয়েছে কিন্ত বুধবার রাতে জানতে পেরেছি ছেলেটি মারা গেছে। তবে আমরা তার মুত্যু সংবাদের আগেই একজনকে আটক করেছি। আমরা তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করবো

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!