1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে করোনা উপসর্গ নিয়ে আইসোলেশনে থাকা রোগীর মৃত্যু - Madaripur Protidin
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

মাদারীপুরে করোনা উপসর্গ নিয়ে আইসোলেশনে থাকা রোগীর মৃত্যু

  • প্রকাশিত : শুক্রবার, ২৯ মে, ২০২০, ৬.০২ পিএম
  • ১৩৭৭ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি।।

মাদারীপুর সদর হাসপাতালের আইসলোশনে করোনা উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ঢাকা ফেরত এক ব্যক্তি শুক্রবার দুপুরে মারা গেছেন বলে জানিয়েছেন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অখিল সরকার। মারা যাওয়া রোগীর নাম তাজিমুল হোসেন (৩৫)। তিনি সদর উপজেলার দুধখালী ইউনিয়নের হাসউদী গ্রামের হাবিবুর রহমান চোকিদারের ছেলে। এ নিয়ে জেলায় মোট তিনজন রোগী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়া গত ২৪ ঘন্টায় মাদারীপুর জেলায় নতুন করে আরো ১১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে সদর হাসপাতালের একজন সিনিয়র নার্স রয়েছেন। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাড়াল ১০০ জনে।

সদর হাসপাতালের আরএমও ডা. অখিল সরকার আরো জানিয়েছেন, করোনা উপসর্গ নিয়ে ঈদের আগে তাজিমুল ঢাকার যাত্রাবাড়ি থেকে জ্বর কাশি নিয়ে মাদারীপুরের নিজ গ্রামের বাড়ি আসেন। বাড়ি আসার পর বুধবার করোনাভাইরাসের উপসর্গ জ¦র, গলাব্যথা ও শ^াসকষ্টজনিত সমস্যা আরো বাড়লে তিনি সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। তার নমুনা বৃহস্পতিবার সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। মধ্যরাত থেকে তার শ^াসকষ্ট বাড়তে থাকলে শুক্রবার দুপুরে তিনি মারা যান।

মাদারীপুর সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইকরাম হোসেন বলেন, ‘মারা যাওয়া ওই ব্যক্তি র্দীঘদিন ধরেই অসুস্থ ছিলেন। তার শ^াসকষ্টের সমস্যাও ছিল। ঢাকা থেকে দেশে আসার পরে তিনি বেশি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। যেহেতু তিনি করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন তাই স্বাস্থ্য বিধি মেনেই তার দাফন কাজ সম্পূর্ণ করা হবে।’
জেলা সিভিল সার্জন ডা. মো. সফিকুল ইসলাম বলেন, মারা যাওয়া রোগীর নমুন সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। এখনো করোনায় সে পজেটিভ নাকি নেগেটিভ সেটি নিশ্চিত হওয়া যায়নি। জেলায় বর্তমানে ১০০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সবচেয়ে বেশি ৩৫ জন শনাক্ত রাজৈরে। সদরে ২৫ জন। কালকিনিতে ১৩ ও শিবচর উপজেলায় ২৭ জন। সদর ও রাজৈর উপজেলায় হঠাৎ করে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আমরা ওই দুই উপজেলা বিশেষ নজরদারিতে রেখেছি। শাহজাহান খান
২৯-৫-২০

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!