1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
সাভারে ভুয়া চাকরীদাতা প্রতিষ্ঠানের ৪ প্রতারক গ্রেফতারঃ চাকরীপ্রার্থী ২৫ ভুক্তভোগী উদ্ধার। - Madaripur Protidin
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া। 

সাভারে ভুয়া চাকরীদাতা প্রতিষ্ঠানের ৪ প্রতারক গ্রেফতারঃ চাকরীপ্রার্থী ২৫ ভুক্তভোগী উদ্ধার।

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০, ৪.৫২ পিএম
  • ৭৪৬ জন পঠিত

অফিস রিপোর্টঃ এলিট ফোর্স হিসেবে র‌্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে। বর্তমান সময়ে প্রতারণার বিভিন্ন ফাঁদ, যেমন চাকুরী দেওয়ার নাম করে সাধারন জনগণের সরলতার সুযোগ নিয়ে বিপুল পরিমান টাকা হাতিয়ে নিচ্ছে এক শ্রেণীর সুযোগ সন্ধানী নব্য প্রতারক চক্র। এ ধরনের প্রতারক চক্রকে আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব সদা সচেষ্ট।

র‌্যাব সুত্র জানায়, ৩০ডিসেম্বর ১৬.০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় যে,‘ স্ট্রং আর এম সিকিউরিটি সার্ভিসেস লিমিটেড’ নামক একটি কোম্পানী সাধারণ জনগণের কাছ থেকে প্রতারণার মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল রাতে সাভার মডেল থানাধীন ‘স্ট্রং.আর.এম সিকিউরিটি সার্ভিসেস লিমিটেড’ এর অফিসে অভিযান পরিচালনা করে নিম্নোক্ত ০৪ জন প্রতারকদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়ঃ

১। মোঃ আমিন (২৪), জেলা- পটুয়াখালী।
২। মোঃ জহিরল ইসলাম (২৪), জেলা- ফরিদপুর।
৩। মোঃ শামিনুর রহমান (২৩), জেলা- রাজবাড়ী।
৪। মোঃ আবিদ হাসান (২২), জেলা- গাইবান্ধা।

এছাড়াও প্রতারকদের নিকট হতে ২৫ জন চাকরীপ্রার্থী ভুক্তভোগীসহ ১৫০টি ভর্তি ফরম, ৩৫০টি আইডি কার্ড, ১০টি টাকা জমার রশিদ বই, ৫টি নিয়োগ পত্র, ২টি ভর্তি ফরম বই, ২টি হিসাব বই ও ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত গ্রেফতারকৃত আসামিরা তাদের নিজ নিজ কৃতকর্মের বিষয় স্বীকার করার পাশাপাশি জানায় যে, তারা রাজধানীসহ ঢাকা জেলার বিভিন্ন এলাকায় অফিস ভাড়া করে বিভিন্ন নামে বেনামে ভূঁইফোড় প্রতিষ্ঠান খুলে দেশের বিভিন্ন স্থান হতে মধ্যশিক্ষিত বেকার ও আর্থিকভাবে অস্বচ্ছল যুবক/যুবতীদের আকর্ষনীয় ও উচ্চ বেতনের চাকুরীর প্রলোভন দেখিয়ে ভুয়া নিয়োগপত্র দিয়ে দীর্ঘদিন যাবত প্রতারক চক্রটি ভুক্তভোগী জনসাধারণের কাছ থেকে বিপুল পরিমান টাকা হাতিয়ে নিচ্ছিল।
উক্ত গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন এবং সংশ্লিষ্ট অন্যান্য প্রতারক সদস্যদের গ্রেফতার করার জন্য গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!