1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
র‌্যাব সেবা সপ্তাহ-২০২১ উপলক্ষে কক্সবাজারে র‌্যাবের  রক্তদান কর্মসূচি পালন। - Madaripur Protidin
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে উপজেলা অভিবাসন সমন্বয়কমিটি গঠন সভা অনুষ্ঠিত মাদারীপুরে ইতালি প্রবাসীর বসতঘরে হামলা-ভাঙচুর, মা ও স্ত্রীকে মারধরের অভিযোগ রাজৈরে নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার  রাজৈরে পরকীয়ায় বাধা দেওয়ায় দুই মাসের অন্তসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ। মামলা দায়ের। স্বামীসহ দুইজন গ্রেপ্তার টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার

র‌্যাব সেবা সপ্তাহ-২০২১ উপলক্ষে কক্সবাজারে র‌্যাবের  রক্তদান কর্মসূচি পালন।

  • প্রকাশিত : বুধবার, ৬ জানুয়ারী, ২০২১, ৩.৩০ পিএম
  • ১২৪৭ জন পঠিত

অফিস রিপোর্টঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী স্মরণে “র‌্যাব সেবা সপ্তাহ-২০২১” উপলক্ষে রক্তদান কর্মসূচি পালন করেছে র‌্যাব-১৫ ।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, বাংলার অবিসংবাদিত নেতা, স্বাধীন বাংলাদেশের রূপকার, আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ২০২০-২০২১ সালকে মুজিব বর্ষ হিসেবে পালনের ঘোষণা দেয়। র‌্যাব সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে “র‌্যাব সেবা সপ্তাহ- ২০২১” উদযাপন উপলক্ষে কক্সবাজার র‌্যাব- বুধবার রক্তদান কর্মসূচির আয়োজন করে। উক্ত রক্তদান কর্মসূচিতে র‌্যাব সদস্যগণ রক্তদান করেন।
র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমানে আমাদের দেশের যুব সমাজের অধঃপতনের অন্যতম কারণ হচ্ছে মাদকাসক্তি। মাদকাসক্তির ভয়াল থাবা প্রতিনিয়ত আমাদের সমাজকে ধ্বংস করে ফেলছে। দেশব্যাপী মাদকদ্রব্যের বিস্তাররোধ এবং দেশের যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষার জন্য প্রতিষ্ঠালগ্ন থেকে র‌্যাবের মাদক বিরোধী অভিযান দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক বিশেষভাবে প্রশংসিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৫, কক্সবাজার কর্তৃক মাদক ব্যবসায়ী, অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। অপারেশন কার্যক্রম ছাড়াও র‌্যাব-১৫, কক্সবাজার কর্তৃক করোনা (কোভিড-১৯) মহামারীর সময়ে অসহায় ও দুস্থ্য মানুষের মাঝে বিভিন্ন ত্রাণ সামগ্রী, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!