1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ৫ দোকানকে জরিমানা - Madaripur Protidin
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

মাদারীপুরে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ৫ দোকানকে জরিমানা

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১, ৮.২৬ পিএম
  • ৭০৬ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুর শহরের পানিছত্র ও পৌরসভা সংলগ্ন বটতলা এলাকায় মঙ্গলবার দুপুরে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার বিক্রি ও মেয়াদ উত্তীর্ন খাদ্য, তেল বিক্রির দায়ে ৫টি দোকানে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দোকানগুলোকে ৫টি মামলার মাধ্যমে ৯ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রে রেকসোনা খাতুন।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রে রেকসোনা খাতুন বলেন, মুদি দোকান, সিমেন্টের দোকানে গ্যাস সিলিন্ডার বিক্রি করা হচ্ছে। গ্যাস সিলিন্ডার বিক্রি করতে হলে লাইসেন্স থাকতে হয়, ফায়ার নির্বাপক যন্ত্র থাকতে হয়। অথচ শহরের মুদি দোকান, সিমেন্টের দোকানে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার বিক্রি করা হচ্ছে। সরকারি অনুমোদন ব্যতীত কেউ যাতে গ্যাস সিলিন্ডার বিক্রি না করে সে জন্য আমরা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়েছি। গ্যাস সিলিন্ডারের পাশাপাশি কিছু মুদি দোকানে মেয়াদ উত্তীর্ন খাদ্য সামগ্রী থাকার কারনে জরিমানা করা হয়েছে। ৫টি দোকানে অভিযান চালানো হয়েছে। আগামী এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!