1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
আশুলিয়া ও কালিয়াকৈর থেকে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে ১০ জনকে গ্রেফতার - Madaripur Protidin
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া। 

আশুলিয়া ও কালিয়াকৈর থেকে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে ১০ জনকে গ্রেফতার

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১, ১২.৫৯ পিএম
  • ৮১৪ জন পঠিত

অফিস রিপোর্টঃ ঢাকা জেলার আশুলিয়া ও গাজীপুর জেলার কালিয়াকৈর এলাকা হতে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে ১০ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।
র‌্যাব ৪ জানায়, ১৩মার্চঃ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারা যায় যে, ভুয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে ১০ জনের একটি চক্র ঢাকা জেলার আশুলিয়া ও গাজীপুর জেলার কালিয়াকৈর এলাকার চন্দ্রা নামক স্থানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে । এরূপ তথ্যের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল উক্ত এলাকায় পৃথক দুইটি অভিযান পরিচালনা করে ১টি প্রাইভেটকার , ১টি অটোরিক্সা, ৩ টি ওয়াকিটকি , ১ জোড়া হ্যান্ডকাপ এবং ১ টি বেতের লাঠিসহ ১০ জন ভুয়া ডিবি পুলিশকে গ্রেফতার করতে সমর্থ হয়ঃ গ্রেপ্তারকৃতরা হলো মোঃ আশরাফুল ইসলাম (২৫) , জেলাঃ বগুড়া, মোঃ রুবেল মিয়া (৩০) , জেলাঃ শেরপুর, মোঃ আপিকুজ্জামান @শরিফ (৩৮) , জেলাঃ কিশোরগঞ্জ, মোঃ রফিকুল ইসলাম (৩০, জেলা ঃ নেত্রকোণা, মোঃ রাসেল মুন্সি (৩০), জেলাঃ গোপালগঞ্জ, মোঃ রুবেল মুন্সি (৩২) জেলাঃ নড়াইল, মোঃ সাকিব (১৯), জেলাঃ শেরপুর, মোঃ ইউসুফ(২৫), জেলাঃ জামালপুর, মোঃ আবু তাহের (৩৮) ,জেলাঃ কুষ্টিয়া, মোঃ সুমন মিয়া(২৩), জেলাঃ টাঙ্গাইল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত গ্রেফতারকৃত আসামীরা তাদের কৃতকর্মের বিষয় স্বীকার করার পাশাপাশি জানায় যে, তারা দীর্ঘদিন যাবৎ রাজধানী ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, বগুড়া, রংপুর, ময়মনসিংহ ও গাজীপুর জেলাসহ বিভিন্ন স্থানে নিজেদেরকে ভুয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে অপহরণ, ছিনতাইসহ ডাকাতি কার্যক্রম চালিয়ে আসছিলো।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতে এরূপ ভূয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী চক্রের বিরুদ্ধে র‌্যাব-৪ এর জোড়ালো সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!