1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ঢাকার আশুলিয়া এলাকায় মিনি ক্যাসিনো জুয়ার আসর হতে ২৫ জন গ্রেফতার। - Madaripur Protidin
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ইতালি প্রবাসীর বসতঘরে হামলা-ভাঙচুর, মা ও স্ত্রীকে মারধরের অভিযোগ রাজৈরে নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার  রাজৈরে পরকীয়ায় বাধা দেওয়ায় দুই মাসের অন্তসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ। মামলা দায়ের। স্বামীসহ দুইজন গ্রেপ্তার টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২

ঢাকার আশুলিয়া এলাকায় মিনি ক্যাসিনো জুয়ার আসর হতে ২৫ জন গ্রেফতার।

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১, ৬.০০ পিএম
  • ৮৬৮ জন পঠিত

অফিস রিপোর্টঃ ঢাকার আশুলিয়া এলাকা থেকে মিনি ক্যাসিনো জুয়ার আসর হতে ২৫ জন গ্রেফতার করেছে র‌্যাব-৪।
র‌্যাব ৪ জানায়, ১২ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, অবৈধভাবে আশুলিয়া থানাধীন বলিভদ্র ও পলাশবাড়ী এলাকায় কিছু অসাধু লোকজন জুয়া খেলে এলাকার যুব সমাজকে নষ্ট করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে মিনি ক্যাসিনো জুয়ার আসর হতে ৬ সেট প্লেয়িং কার্ডসহ ১ টি ইলেক্ট্রিক ক্যাসিনো বোর্ড, ২৪ টি মোবাইল এবং নগদ ৯৩,০০০/-টাকাসহ ২৫ জন জুয়াড়ীকে হাতেনাতে গ্রেফতার করতে সমর্থ হয়ঃগ্রেপ্তারকৃতরা হলো-

(১) মোঃ মোতালেব (১৯), জেলা- সিরাজগঞ্জ।(২) মোঃ জহিরুল ইসলাম (৩৮), জেলা- নাটোর।
(৩) মোঃ সবুর মন্ডল (৪০), জেলা – নওগা।(৪) মোঃ জাকির হোসেন (২৮), জেলা- নোয়াখালী।(৫) মোঃ ইলিয়াস (৩২), জেলা- মাদারীপুর।(৬) মোঃ কামাল শিকদার (৩৫), জেলা-গোপালগঞ্জ।(৭) মোঃ রবিউল ইসলাম (৩৬), জেলা- গোপালগঞ্জ।(৮) তৌফিক হোসেন (২৬), জেলা- নওগাঁ।(৯) মোঃ আবুল হোসেন (২৬), জেলা- পিরোজপুর।(১০) মোঃ রিপন মিয়া (৪০), জেলা- কুড়িগ্রাম।(১১) মোঃ মিলন রায় (৪৫), জেলা- জামালপুর।(১২) মোঃ আবুল কালাম (৩৯), জেলা- নওগাঁ।(১৩) মোঃ সুহাগ লস্কও (২৯), জেলা- গোপালগঞ্জ।(১৪) মোঃ আজিজুল (৩৫), জেলা- মাদারীপুর।(১৫) মোঃ রহিদুল বাঘ (২৫), জেলা- নওগাঁ।(১৬) শহিদ প্রমানিক(৩৫), জেলা- রাজশাহী।(১৭) মোঃ আলমগীর (২৫), জেলা- সিরাজগঞ্জ।(১৮) মোঃ সাজ্জাদ হোসেন (৪০), জেলা- নওগা।(১৯) মোঃ বেলাল শেখ (৪৫), জেলা- বগুড়া।(২০) মোঃ রাজু (২৮), জেলা- নওগা।(২১) মোঃ রবিউল হোসেন (৪০), জেলা- রাজশাহী।(২২) মোঃ শাহ আলম (৪৫), জেলা- ঢাকা।(২৩ মোঃ সাগর (২০), জেলা- জয়পুরহাট।(২৪) মোঃ মজিবুর রহমান (২০), জেলা- কুমিল্লা।(২৫) মোঃ সুহেল (১৮), জেলা- গাইবান্ধা।
গ্রেফতারকৃত আসামীরা উক্ত অভিযোগের সত্যতা স্বীকার করেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতে র‌্যাব-৪ এর ক্যাসিনোসহ অনলাইন ক্যাসিনো বিরোধী নজরদারি এবং সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!